পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! কেমন থাকবে কলকাতা ও বাংলার জেলাগুলির ষষ্ঠী থেকে দশমীর আবহাওয়া, একনজরে পূর্বাভাস

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! কেমন থাকবে কলকাতা ও বাংলার জেলাগুলির ষষ্ঠী থেকে দশমীর আবহাওয়া, একনজরে পূর্বাভাস

পুজোয় কেমন থাকতে চলেছে আবহাওয়া? এটাই আমজনতার জিজ্ঞাসা। কেননা পর পর দুটি বছর করোনার কারণে সাধারণ মানুষ সেভাবে পুজোয় আনন্দ করতে পারেনি। এবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১ অক্টোবর ষষ্ঠীর দিন একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। সেটি কোথায় তৈরি হয়, তা কোন দিকে যায়, তার ওপরেই ভবিষ্যৎ বার্তা নির্ভর করছে। তবে পুজোর সময় প্রতিদিনই আবহাওয়ার আপডেট দেওয়া হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

পুজোয় উত্তরবঙ্গের আবহাওয়া

পুজোয় উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির তেমন কোনও পূর্বভাস নেই। ২ অক্টোবর সপ্তমীতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩ অক্টোবর অষ্টমীতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪-৫ অক্টোবরেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এখনও পর্যন্ত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য দেওয়া হয়নি।

পুজোয় কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

পুজোয় কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

৩০ সেপ্টেম্বর শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে একইসঙ্গে জানানো হয়েছে, দিনের বেলায় একটু গরম থাকবে অর্থাৎ অস্বস্তির অনুভূতি হবে। ২ অক্টোবর সপ্তমীর দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ৩-৫ অক্টোবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পুজোয় কলকাতার আবহাওয়া

পুজোয় কলকাতার আবহাওয়া

পুজোয় কলকাতায় ১ অক্টোবর রাত থেকে ৫ অক্টোবর পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ২ অক্টোবর সপ্তমীতে কলকাতায় মাঝারি থেকে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা। পুজোর সময় আবহাওয়া দফতরের তরফে আবহাওয়ার আপডেট দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি

১ অক্টোবর শনিবার, ষষ্ঠীর রাত থেকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। কেননা পূর্ব-মধ্য এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। যার জেরে ২-৫ অক্টোবর দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৫.২ (২৬.৪)
বহরমপুর ২৬.৬ (২৬.২)
বাঁকুড়া ২৪.৯ (২৫.৬)
বর্ধমান ২২ (২৩.৪)
কোচবিহার ২৫.৬ ( ২৫.৬)
দার্জিলিং ১৪.৪ (১৫.২)
দিঘা ২৬.৬ (২৬.৬)
কলকাতা ২৭.২ (২৭.১)
দমদম ২৭.৫ (২৭.২)
কৃষ্ণনগর ২৬ (২৬.২)
মালদহ ২৬.৪ (২৫.৬)
মেদিনীপুর ২৬.১ (২৬.৩)
শিলিগুড়ি ২৬.৭ ( ২৬.২)
শ্রীনিকেতন ২৫.৩ (২৬.২)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৪.৯)
বহরমপুর (৩২.৪)
বাঁকুড়া (৩৪.৫)
বর্ধমান (৩৩.৮)
কোচবিহার (৩৩.৫)
দার্জিলিং (২১.২)
দিঘা (৩৫.৫)
কলকাতা (৩৩.৬)
দমদম (৩৪.৫)
কৃষ্ণনগর (৩২.৪)
মালদহ (৩৩.৬)
মেদিনীপুর (৩৬)
শিলিগুড়ি (৩৫.১)
শ্রীনিকেতন (৩৩.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+