বসন্তের বৃষ্টিতে ফের দুর্যোগের সম্ভাবনা! আবহাওয়ার রিপোর্টে কোন বার্তা

ফের একবার বসন্তের শেষ পর্বে চৈত্রের শুরুতেই বৃষ্টিভেজার অপেক্ষায় শহর কলকাতা।

ফের একবার বসন্তের শেষ পর্বে চৈত্রের শুরুতেই বৃষ্টিভেজার অপেক্ষায় শহর কলকাতা। শুধু শহর কলকাতা জুড়ে নয়,দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় রবিবাসরীয় বৃষ্টির পর ফের একবার আকাশের মুখ ভার সোমবার সকাল খেকেই। কিন্তু আবহাওয়া দফতর বৃষ্টির সম্ভাবনা ও গরম নিয়ে কী বলছে ?

বৃষ্টির সম্ভাবনা কতটা?

বৃষ্টির সম্ভাবনা কতটা?

রবিবারের পর এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার শহর জুড়ে। রবিবার রাতে শিলাবৃষ্টির পর এদিন ভোরেও ঝিরঝিরে বৃষ্টিতেই ঘুমভাঙে শহর কলকাতার। এদিন বিকেল থেকে ফের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার পারদ কী বলছে?

তাপমাত্রার পারদ কী বলছে?

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৯.৭ ডিগ্রিতে। রবিবার তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি, গোটা রাতের বৃষ্টিতে একধাক্কায় নেমে গিয়েছে উষ্ণতার পারদ।

হাওয়া অফিস কী বলছে?

হাওয়া অফিস কী বলছে?

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজও দিনভর মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে একাধিক জায়গায়। ছত্তিশগড়ের ঘূর্ণাবতের জেরে আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+