নিম্নচাপের প্রভাবে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, ঘাটতি কি মিটবে, কী বলছে হাওয়া অফিস
বৃষ্টি শুরু হল কলকাতায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গও ভিজল মঙ্গলবার। সাত সকালেই অন্ধকার হয়ে এল আকাশ। সেই মেঘই ভিজিয়ে দিয়ে গেল কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিকে।
বৃষ্টি শুরু হল কলকাতায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গও ভিজল মঙ্গলবার। সাত সকালেই অন্ধকার হয়ে এল আকাশ। সেই মেঘই ভিজিয়ে দিয়ে গেল কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিকে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বৃষ্টি হয়েছে বিক্ষিপ্ত। অনেক ক্ষেত্রে বৃষ্টি না হলেও মেঘাচ্ছন্ন আকাশ সকাল থেকে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো রবিবার বিকেল থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে নিম্নচাপের বৃষ্টি। নিম্নচাপের হাত ধরে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। তার ফলে বৃষ্টির দেখা মিলেছে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার কলকাতা ও কলকাতা সংলগ্ন জেলাগুলিতে ভারীবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সপ্তাহের শেষদিকে পশ্চিমের জেলাগুলিতে ভারীবৃষ্টির সম্ভাবনা থাকছে।
আষাঢ়ের পর শ্রাবণও শেষের পথে, তবু বৃষ্টির দেখা মেলেনি এবার। পুরো বর্ষাকাল কাটতে চলল, বর্ষার বৃষ্টি না শুরু হওয়ায় কপালে হাত পড়েছে চাষিদের। জলের অভাব জমিতে চাষ হচ্ছে না। এখন এই নিম্নচাপই ভরসা। এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কমতে পারে বলে জানিয়েছেন আবহবিদরা। তবে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।












Click it and Unblock the Notifications