জোড়া ফলায় দুর্যোগের ঘনঘটা বাংলায় আকাশে, শ্রাবণধারা চলবে আরও ৪৮ ঘণ্টা

সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী অক্ষরেখা, তার দোসর হয়েছে আবার ঘূর্ণাবর্ত। জোড়া ফলায় বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। অঝোর ধারায় বৃষ্টি চলছে। শ্রাবণের শেষে দাপট দেখাচ্ছে বর্ষা।

সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী অক্ষরেখা, তার দোসর হয়েছে আবার ঘূর্ণাবর্ত। জোড়া ফলায় বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। অঝোর ধারায় বৃষ্টি চলছে। শ্রাবণের শেষে দাপট দেখাচ্ছে বর্ষা। সারা বর্ষাকাল বৃষ্টির জেখা না মিললেও। মাত্র দুদিনের বৃষ্টিতে নাকাল অবস্থা দক্ষিণবঙ্গে। এই অবস্থায় আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আরও ৪৮ ঘণ্টা বৃষ্টি চলবে।

জোড়া ফলায় বাংলায় আকাশে দুর্যোগের ঘনঘটা

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ উপকূল পর্যন্ত ঘূর্ণাবর্ত জারি রয়েছে। তার ফলে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী অক্ষরেখা। এই জোড়াফলার জেরে টানা বৃষ্টি চলছে। যা রও ৪৮ ঘণ্টা চলবে বলে জানিয়েছেন আবহবিদরা।

শুক্রবার থেকে নাগাড়ে বৃষ্টি চলছে। যার জেরে শহর কলকাতার বিভিন্ন এলাকা জল জমে ছিল। শনিবার অবিরাম শ্রাবণধারায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। কলকাতা শহরের সঙ্গে শহরতলির জেলাগুলিরও খারাপ অবস্থা। জলমগ্ন শহরের রাস্তাঘাট, অলি-গলি, তস্য গলি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় স্থানীয়ভাবে উলম্ব মেঘ তৈরি হচ্ছে। যার জেরে টানা বৃষ্টি চলছে। তার উপর বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ লাগোয়া সমুদ্রে ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। ফলে বৃষ্টির প্রকোপ বাড়ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+