বাংলায় পৌষে অকাল 'শ্রাবণ'! একনজরে দেখুন আবহাওয়ার রিপোর্ট
বৃষ্টি-অসুর যেন পিছু ছাড়ছেনা বাংলার! কনকনে ঠান্ডার বাংলার একাধিক জেলায় এদিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আর শীতের সাকেল ঝলমলে রোদের জায়গায় অঝোর বৃষ্টি অনেকের কাছেই মন খারাপের নামান্তর ! তবুও দশকের তৃতীয় দিন এভাবেই শুরু করতে হল বাঙালিকে। একনজরে দেখে নেওয়া যাক , আবহাওয়ার চালচিত্র।

অকাল শ্রাবণে ভিজল শহরতলি
পৌষের মাঝামাঝি সময়েই রাজ্যে যেন 'অকাল শ্রাবণ'! উত্তর থেকে দক্ষিণবঙ্গ এদিন ভিজতে শুরু করেছে। গতকাল মধ্যরাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। রাজ্যের পশ্চিমাঞ্চল থেকে শুরু করে একাধিক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। তবে আজ গোটা দিনই দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কোথায় কোথায় হল বৃষ্টি
এদিন উত্তর বঙ্গের বেশ কয়েকটি জেলা সহ দক্ষিণের শহর কলকাতা যেমন ভিজেছে, তেমনই কলকাতা সংলগ্ন, হাওড়া, হুগলিও ভিজেছে অঝোর ধারায়। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো জেলায় এদিন অঝোরে বৃষ্টিপাত সকাল থেকেই দেখা গিয়েছে। দক্ষিণের বিভিন্ন জেলায় রয়েছে কালো মেঘে ঢাকা আকাশ।

কতদিন চলবে বৃষ্টি , শীত কবে?
জানা গিয়েছে, আজকের গোটা দিনই বৃষ্টিপাত হবে। তবে কাল থেকে পরিস্থিতি খানিকটা শুধরে যাবে। আকাশ পরিষ্কারের দৃশ্য় দেখা যাবে আগামীকাল থেকে। আর বৃষ্টি কাটলেই রোদস্নাত কলকাতা আবার ফিরে পাবে জানুয়ারি মাসের চেনা ঠান্ডা।

উত্তরবঙ্গে তুষার পাত!
ভ্রমণবিলাসীদের জন্য সুখবর। উত্তরবঙ্গে এই সময় সিকিম ও দার্জিলিং-এ তুষার পাতের সম্ভাবনা রয়েছে। ফলে , যাঁরা এই উইকেন্ডে উত্তরবঙ্গে বেড়াতে যাচ্ছেন , তাঁদের জন্য এটা সুখবর তো বটেই!

নিম্নচাপের জের
পৌষ যখন মধ্যগগণে তখন ফের একবার নিম্নচাপের ভ্রুকূটি বাংলার বুকে। রাজস্থান থেকে ঝাড়খন্ড পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার জেরেই এই বৃষ্টিপাত বলে জানা গিয়েছে। দক্ষিণবঙ্গের বাচাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকেছে এর জেরে। যার ফলে বাংলার দক্ষিণাংশে ক্রমাগত হচ্ছে বৃষ্টি।












Click it and Unblock the Notifications