বাংলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি! আগামী ২৪ ঘণ্টায় শীতের মেজাজ কোনপথে জেনেনিন
প্রেমের মাস বসন্ত রাজ্যে উপস্থিত। তবে সেই মাসেও ঝকঝকে আকাশের জায়গায় বহুবারই কালো মেঘের সঞ্চার দেখা গিয়েছে। বাংলার দক্ষিণ ভাগের আকাশ আজ মুখ ভার করে থাকবে সকাল থেকেই এমনই জানিয়েছে আবহাওয়ার রিপোর্ট। একনজরে দেখে নেওয়া যাক , এদিনের আবহাওয়ার রিপোর্টে বৃষ্টির করাল গ্রাস নিয়ে কী বলছে।

পূবালী হাওয়া ও উধাও শীত
ক্রমাগত পারদ চড়িয়ে এদিন রাজ্য থেকে ধীরে ধীরে ম্লান হতে শুরু করেছে শীত। আজ সারাদিনই মেঘলা থাকবে আকাশ। বসন্তের রোদখেলানো আবহাওয়ার জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি সহ্য করতে হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাকে।

কোন কোন জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হবে?
জানা গিয়েছে, ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ও উপকূলীয় জেলাগুলিতে এদিন বৃষ্টির পরিমাণ বেশি হবে। ফলে বাংলার দক্ষিণাংশ বসন্তের দিনে আজ বৃষ্টিস্নাত হয়ে উঠতে চলেছে। ওড়িশায় ঝড়বৃষ্টির পরিমাণ বাড়ার ফলে তার প্রভাব পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় পড়বে।

আজ কলকাতার তাপমাত্রা কত?
আজ কলকাতায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি থাকবার সম্ভাবনা রয়েছে। এর আশপাশেই ঘোরাফেরা করবে তাপমাত্রা। আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৩৯ থেকে ৯৫ শতাংশ।

তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা কবে থাকবে?
হাওয়া অফিসের খবর বলছে, রবিবার থেকে পারদ নামতে পারে কলকাতার। আর সপ্তাহান্তের ফের একবাার জাঁকিয়ে পড়বে শীত। কলকাতার পারদ রবিবার ১৩ থেকে নেমে ১৪ ডিগ্রি পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, জেলার ক্ষেত্রে তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

খামখেয়ালি আবহাওয়া ও পশ্চিমীঝঞ্ঝা
জানা গিয়েছে, খামখেয়ালি আবহাওয়ার এই গতিবিধির নেপথ্য়ে রয়েছে পশ্চিমীঝঞ্ঝা। তবে ঝঞ্ঝা সরে গেলেই ফের শীতের আমেজ জাঁকিয়ে বসবে। আজ সন্ধ্যে থেকে কলকাতায় বৃষ্টি নামতে চলেছে। যা শনিবার পর্যন্ত চলবে।












Click it and Unblock the Notifications