West Bengal Weather Update: হঠাৎ আবহাওয়ায় বড় বদল, 'বর্ষা' শুরু বাংলায়! ধেয়ে আসছে মুষলধারে বৃষ্টি

West Bengal Weather Update:রাতারাতি বদলে গেল আবহাওয়া! মঙ্গলবার সন্ধ্যার পর একেবারে মুষলধারে বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত। এমনকী বেশ কিছু জায়গায় ব্যাপক ঝড়, সঙ্গে শিলাবৃষ্টিও হয়। আগামী ২৪ ঘণ্টায় এমনটাই পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সকালের দিকে আকাশ পরিস্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যাবে পরিস্থিতি। বিকেল কিংবা সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস (West Bengal Weather Update) । শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস। এক নজরে দেখে নেওয়া যাক কেমন যাবে আবহাওয়া? জানুন-

West Bengal Weather Update

West Bengal Weather Update: বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কিছু কিছু জেলায় ঝড় হতে পারে বলেও ইঙ্গিত। আবহাওয়াবিদরা বলছেন, আজ, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় একেবারে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাত হতে পারে। বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, হুগলি, দুই ২৪ পরগণায় একেবারে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। এছাড়াও অন্যান্য সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস।

West Bengal Weather Update: আকাশ মেঘলা কলকাতায়

বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা। বিকেলে কিংবা সন্ধ্যায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া সহ সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবারও পরিস্থিতি একই থাকবে বলে জানানো হয়েছে।

West Bengal Weather Update: এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া

শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মালদা, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও দার্জিলিং এবং কালিম্পংয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। শুধু তাই নয়, আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাত হতে পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস।

West Bengal Weather Update: কেন এমন পরিস্থিতি?

বঙ্গোপসাগরে বিপরীত একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলেই এমন পরিস্থিতির তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলেভাগে টেনে নিচ্ছে তৈরি হওয়া ঘুর্ণাবর্ত। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিমী বায়ু রয়েছে। যা জলীয় বাষ্পকে টেনে দক্ষিণবঙ্গের বাতাসে প্রবেশ করাচ্ছে। আর সেই কারণেই বাংলার একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+