কলকাতাসহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস
কলকাতাসহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বাংলাদেশের ওপর তৈরি ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টির পূর্বাভাস বলে জানানো হয়েছে।
কলকাতাসহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বাংলাদেশের ওপর তৈরি ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টির পূর্বাভাস বলে জানানো হয়েছে।

সকালে কুয়াশা। একটু শীতের আমেজ চলছে। তারই মধ্যে আবার বৃষ্টির পূর্বাভাস। ফলে আকাশের মুখও বেশ ভার। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। একইসঙ্গে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তরপ্রদেশ এবং ছত্তিসগড় পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখাও বিস্তৃত রয়েছে।
ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জেরে কলকাতাসহ দক্ষিণবঙ্গে আগামি ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একইসঙ্গে উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

Click it and Unblock the Notifications