Rain forecast in West Bengal: ৯ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের, একনজরে তালিকা
উত্তর ভারত অতি ভারী বৃষ্টির জেরে বানভাসি, বাংলায় বৃষ্টির দেখার নেই। বর্ষার ভরা মরশুমেও বৃষ্টির জন্য প্রহর গুণছে বাংলা। এরই মধ্যে খুশির খবর আবহাওয়া দফতর। আলিপুর হাওয়া অফিস তাদের পূর্বাভাসে সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
সাত জেলার মধ্যে পাঁচ জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আবহবিদরা জানিয়েছেন, শনিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ভারী বৃষ্টি হবে। তবে তার ফলে যে ভ্যাপসা গরম থেকে রেহাই মিলবে, তা নয়। কেননা তাপমাত্রার কোনও হেরফের হবে না বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

তবে অস্বস্তিকর অবস্থা থেকে খানিক রেহাই মিলবে দক্ষিণবঙ্গের। দক্ষিণবঙ্গের চারটি জেলায় বিক্ষিপ্তি বৃষ্টি হবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা ও দই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এই জেলাগুলিতে।
এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মূর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
হাওয়া অফিস একইসঙ্গে জানিয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এই জেলাগুলিতেই জারি হয়েছে লাল সতর্কতা।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর দিনাজপুরের একাংশে ভারী বৃষ্টি হতে পারে। আর দক্ষিণ দিনাজপুর ও মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বাংলায় গরমের দাপট কমিয়ে শীঘ্রই বৃষ্টি নামতে চলেছে। স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গেও।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে শনিবার। কয়েক দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হবে বিক্ষিপ্ত। এর ফলে তাপমাত্রা খুব বিশেষ না কমলেও ভ্যাপসা গরম থেকে অব্যাহতি পাবে কলকাতার মানুষ।












Click it and Unblock the Notifications