Rain Forecast In West Bengal: সাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর 'দুর্যোগ', পুজোর আগেই তাহলে...রইল আপডেট

Rain Forecast In West Bengal; অস্বস্তিকর গরমে পুড়ছে কলকাতা সহ সমগ্র বাংলা! রাস্তায় বের হতেই একেবারে গলদঘর্ম অবস্থা। ইতিমধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি ক্রমশ বাংলার দিকে ধেয়ে আসছে। যার জেরে উৎসবের আগে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির উপর দিকে নজর রাখছে প্রশাসনও। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি। এর মধ্যেই ফের নিম্নচাপ। যার জেরে আজ সোমবার বেলার পর থেকেই আবহাওয়ার বদল হতে পারে (Rain Forecast In West Bengal) ।

Rain Forecast In West Bengal

হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, দুই বর্ধমানে আজ সোমবার বৃষ্টি হতে পারে। এজন্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমান বাড়বে বলেই আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস।

বৃষ্টি হবে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে। এমনকি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণাতে বৃষ্টির পরিমান ধীরে ধীরে বড়বে বলে জানানো হয়েছে। তবে আগামী বুধবার থেকে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। একেবারে উৎসবের শেষ লগ্নে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই মতো বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এমনকি কলকাতাতেও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে বৃহস্পতিবার একই পরিস্থিতি বজায় থাকবে। বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। নিম্নচাপের জেরেই এই পরিস্থিতি তৈরি হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। যার ফলে একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিই নয়, উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও প্রবল বৃষ্টির কথা বলা হয়েছে। তবে আজ সোমবার তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, জলপাইগুড়ি সহ একাধিক জায়গায় আগামূ ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস।

বলে রাখা প্রয়োজন, একদিকে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি, এর মধ্যেই নিম্নচাপ। যার ফলে প্রবল বৃষ্টির সতর্কতা। আর তা হলে ফের একবার জল ছাড়বে ডিভিসি। তাতে নতুন করে বঙ্গে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। এই অবস্থায় চিন্তার ভাঁজ নবান্নের আধিকারিকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+