Rain Forecast: প্রবল বজ্রপাত-সহ বৃষ্টি বাংলার জেলায় জেলায়! স্বস্তির মধ্যেও সতর্কতা আবহাওয়া দফতরের

Rain Forecast: গত কয়েকদিনের গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে আপাতত ইতি। আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল। আর এদিন সকাল হতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ কালো করে ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায়। সঙ্গে চলে বজ্রপাত। সকাল গড়িয়ে দুপুর হওয়ার আগেই কিছুটা স্বস্তি অনুভব করেন রাজ্যবাসী।

আবহাওয়া দফতরের তরফে একদিকে যেমন হাল্কা থেকে মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে। অন্যদিকে তার সঙ্গে ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

Rain Forecast

আলিপুর আবহাওয়া দফতরের তরফে এদিন সকাল সাড়ে আটটার আগে নাও কাস্ট দিয়ে সতর্কবার্তা দেওয়া হয়। সেই সময় অবশ্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় আর বজ্রপাত-সহ বৃষ্টির তকথা বলা হয়।

তার পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়। তারপরেই ফের একবার সতর্কবার্তা দেওয়া হয় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য।

বেলা দশটা বাজতেই নদিয়ার আকাশ কালো করে বজ্রপাত-সহ বৃষ্টি শুরু হয়ে যায়। তবে আগে থেকে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। পরবর্তী সময়ে উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার জন্য নাও কাস্ট দেয় আলিপুর আবহাওয়া দফতর।

এখানে উল্লেখ করা প্রয়োজন, আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, সোমবার থেকে বুধবারের মধ্যে রাজ্য জুড়েই বজ্রপাত-সহ ঝড় বৃষ্টি হবে। এর মধ্যে উত্তরবঙ্গের চার জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বজ্রপাত-সহ ঝড়ের সতর্কতার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছিল।

তবে এদিন দক্ষিণবঙ্গের সাত আসনে ভোট থাকায়, বৃষ্টিতে বেশ কিছু জায়গায় ব্যাঘাত ঘটে। বৃষ্টি নামতেই বেশ কিছু জায়গায় ভোটের লাইন ফাঁকা হয়ে যায়। আবার অনেক জায়গায় ছাতা মাথায় দিয়ে পুরুষ ও মহিলাদের লাইনে অপেক্ষা করতে দেখা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+