ভিজছে উত্তরবঙ্গ, দক্ষিণে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা! জানুন
আজ সকালেও সেই বৃষ্টির দাপট কমেনি। দিনাজপুর , জলপাইগুড়ি, কোচবিহারের বিস্তীর্ণ এলাকায় জল জমে রয়েছে।
ভিজতে শুরু করেছে উত্তরবঙ্গ। গতকাল সন্ধ্যে থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার আকাশের মুখ ভার ছিল। শুরু হয় বৃষ্টি। আজ সকালেও সেই বৃষ্টির দাপট কমেনি। দিনাজপুর , জলপাইগুড়ি, কোচবিহারের বিস্তীর্ণ এলাকায় জল জমে রয়েছে। জল দাঁড়ানোর জন্য সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

এদিকে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস শুধু উত্তর নয়, দক্ষিণবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে তা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আরব সাগরের দক্ষিণ পশ্চিমে ও পশ্চিম দিকে মেকুনু ঘুর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত আগামী কয়েকদিন চলবে। ওই ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম দিক দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে আসছে। আগামী ৪৮ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হবে বলে আশঙ্কা। তবে বৃষ্টি মুখর আবহাওয়ার জন্য তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে থাকলেও আর্দ্রতার পরিমাণ প্রায় ৭০ শতাংস হয়ে দাঁড়িয়েছে। ফলে অস্বস্তির পরিমাণ ক্রমেই বাড়ছে। এদিকে, গরমের অসহীয়তার মধ্যেই ২৭ কিলোমিটার বেগে এদিন হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া বন্ধ হলেই গরমের অস্বস্তি আরও বাড়তে পারে । বিকেলের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়াগায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications