পৌষের শেষলগ্নেও 'অকাল শ্রাবণ' এর আশঙ্কা! শীত-বৃষ্টির খেলা নিয়ে কী জানাচ্ছে আবহাওয়ার রিপোর্ট
শীত আর বৃষ্টি যেন ক্রমাগত লুকোচুরি খেলছে বাংলার আবহাওয়ায়। যে সময় শীতের রোদ মেখে পিকনিকে মগ্ন থাকে বাঙালি,সেই সময় শীতের মেঘলা দুপুর রীতিমতো মন খারাপ করিয়ে দিচ্ছে! আর বৃষ্টির এই দাপট ২০১৯ পেরিয়ে ২০২০ সালের শীতেও প্রবলভাবে থাবা বসাচ্ছে বঙ্গ-আবহাওয়ার ক্যালেন্ডারে। একনজরে দেখে নেওয়া যাক পৌষের শেষলগ্নের আবহাওয়ার রিপোর্ট কী বলেছে?

বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথায়?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আজ রাজ্যের উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সারাদিন মেঘলা আকাশের সঙ্গে সঙ্গেই থাকবে বৃষ্টির দাপট। ফলে সপ্তাহান্তের মেজাজ এবার বৃষ্টিই নিয়ন্ত্রণ করতে চলেছে।

কলকাতায় বৃষ্টির সম্ভাবনা
কলকাতা সহ জেলাতেও এদিন রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সংলগ্ন জেলাগুলিতে রয়েছে হালকা বর্ষণের পূর্বাভাস। তবে বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা উর্ধ্বমুখী। এদিন শহরের তাপমাত্রা ঘোরাফেরা করবার কথা ১৫ ডিগ্রির আশপাশে। ১১ ডিগ্রির নিচে তাপমাত্রা নামবার সম্ভাবনা কম।

পশ্চিমী ঝঞ্ঝা ও তাপমাত্রা
পশ্চিমী ঝঞ্ঝার দাপট একবার কেটে গেলেও বাংলার আকাশে আরও এক ঝঞ্ঝা দাপচ দেখাতে প্রস্তুত। আর তার জেরেই এদিন বৃষ্টিপাত বাড়তে থাকার সম্ভাবনা। ফলে শীত খানিকটা রাজ্যে আপাতত স্তব্ধ হয়ে রয়েছে।

পারদ নামবে বৃষ্টি কাটলেই!
পশ্চিমাঞ্চলে বৃষ্টির প্রভাব থাকবে রাজ্যে। তবে নতুন আসা এই ঝঞ্ঝার দাপট কাটলেই আবার জাঁকিয়ে পড়বে শীত। দার্জিলিং ও সিকিমে রয়েছে তুষার পাতের সম্ভাবনা। পশ্চিমবঙ্গ আপাতত এই মুহূর্তে শীত-বৃষ্টির খেলায় নাজেহাল।












Click it and Unblock the Notifications