উত্তরবঙ্গে টানা বর্ষণে ফুঁসছে ২০ টি নদী, আরও বৃষ্টির পূর্বাভাস, বিপর্যস্ত জনজীবন

বিপর্যয়ের মধ্যেই উত্তরবঙ্গে ফের শুরু ভারী বর্ষণ। শুক্রবার রাত থেকে টানা বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গের ৫ জেলা।

বিপর্যয়ের মধ্যেই উত্তরবঙ্গে ফের শুরু ভারী বর্ষণ। শুক্রবার রাত থেকে টানা বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গের ৫ জেলা। পাহাড়ে বৃষ্টির জেরে ধসে ২ জনের মৃত্যুও হয়। অন্যদিকে, শিলিগুড়িতে টানা বৃষ্টি বিপর্যস্ত জনজীবন। এনজেপি স্টেশনে জল জমায় বাতিল হয়েছে একাধিক ট্রেন। রবিবারও বিঘ্ন ঘটেছে উত্তরবঙ্গের ট্রেন চলাচলে। রেল লাইন জলের নীচে থাকায় মুরারই স্টেশনে আটকে থাকে উত্তরবঙ্গমুখী ট্রেন।

উত্তরবঙ্গে টানা বর্ষণে ফুঁসছে ২০ টি নদী, আরও বৃষ্টির পূর্বাভাস, বিপর্যস্ত জনজীবন

অবিরাম বৃষ্টির জেরে এখন বিপদসীমার ওপর দিয়ে বইছে মহানন্দা! জারি হয়েছে লাল সতর্কতা। ২৪ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহওয়া দফতর। এর ফলে চরম আতঙ্কে শিলিগুড়ির বাসিন্দারা। ভুগছেন প্লাবনের আশঙ্কায়। মূলত, মৌসুমী অক্ষরেখার অবস্থান বদলে হিমালয়ের পাদদেশে এসেছে, তার জেরেই উত্তরবঙ্গ জুড়ে চলছে বৃষ্টি। টানা বর্ষণে একসঙ্গে উত্তরবঙ্গের ২০ টি ছোট বড় নদী ফুঁসছে ।

এর আগে শুক্রবার রাতেই পাহাড়ের অন্তত ১২টি জায়গায় ধস নামে। দার্জিলিং শহরের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কংক্রিটের স্তূপ থেকে ৫ জনকে উদ্ধার করা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের দাবি, টানা বৃষ্টির সঙ্গে ভূটান থেকে জল ছাড়ায় বন্যা পরিস্থিতি আরও ঘোরাল‌ো হয়েছে। এদিকে, আত্রেয়ী নদীর জলে , বালুরঘাট পুরসভার ৩ টি ওয়ার্ড জলমগ্ন। হলদিবাড়িতে ৫০ হাজারের বেশি মানুষ জলবন্দি। চলছে ত্রাণ শিবিরও। এদিকে প্রশাসনের তরফে ক্রমাগত পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। মুখ্য়মন্ত্রীর নির্দেশ দুর্যোগ মোকবিলায় রবিবার উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক ডেকেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+