অসময়ে বৃষ্টিতে চাষের ক্ষতির আশঙ্কা

কনকনে শীত ,ঘন কুয়াশা আর তার সঙ্গে সময়ে বৃষ্টি শুরু হয়েছে একাধিক রাজ্যের একাধিক জায়গায়।

কনকনে শীত ,ঘন কুয়াশা আর তার সঙ্গে সময়ে বৃষ্টি শুরু হয়েছে একাধিক রাজ্যের একাধিক জায়গায়। এই অকাল বর্ষণের জেরে শীতকালীন সবজি চাষ, বোরো চাষ, আলু, টমেটো ও সরষে চাষে ক্ষতির আশঙ্কা করছেন কৃষি দপ্তরের আধিকারিক ও কৃষকরা।

অসময়ে বৃষ্টিতে চাষের ক্ষতির আশঙ্কা


দিন কয়েক আগে ঘূর্ণিঝড় ও বৃষ্টির কারণে চাষে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে । তার রেশ কাটতে না কাটতেই এই সময়ে বৃষ্টিতে ফের চাষে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা । শুক্রবার দিনভর বৃষ্টি ও মেঘলা আকাশ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বর্ধমান সহ বিভিন্ন জেলায়।

শনিবারেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস । বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে এই বৃষ্টি । তা শনিবারেও অব্যাহত থাকলে চাষ জমিতে জল জমে গিয়ে আলু, টমেটো ও সরষে চাষে ক্ষতি হবে বলে জানিয়েছেন চাষীরা । এই কারনে এই সময়ে বাজারে সবজির দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন অনেকেই । জেলা কৃষি দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন যে এই ধরনের আবহাওয়ার কারণে আলু, বোরো চাষের বীজতলা তৈরি, সবজি চাষে ক্ষতির আশঙ্কা থাকছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+