অষ্টমীতে বৃষ্টি বাংলার জেলায় জেলায়! কেমন থাকতে চলেছে নবমী, কবেই বা আবহাওয়ার উন্নতি, একনজরে পূর্বাভাস

অষ্টমীতে বৃষ্টি বাংলার জেলায় জেলায়! কেমন থাকতে চলেছে নবমী, কবেই বা আবহাওয়ার উন্নতি, একনজরে পূর্বাভাস

সকাল থেকে কোনও কোনও সময় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বাঁকুড়ার কোনও কোনও জায়গায় বৃষ্টি হয়েছে। পুজোর জন্য আবহাওয় দফতরের তরফে মাঝে মধ্যেই জেলাগুলির বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। তবে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হওয়ায় মাঝে-মধ্যে আবহাওয়ার বিরুপ হওয়ার পরিস্থিতি উন্নতি হতে পারে ৫ অক্টোবর বিজয়া দশমী থেকে। এদিন এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে বজ্রপাত শুরু হলে, সবাই যেন নিরাপদ জায়গায় আশ্রয় নেন।

নিম্নচাপের অবস্থান

নিম্নচাপের অবস্থান

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাবে আগামী ৪৮ ঘন্টায়।
একটি অক্ষরেথা ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে বাংলাদেশ পর্যন্ত গিয়েছে। ৫ অক্টোবর নাগাদ পরিস্থিতির উন্নতি হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কেমন থাকতে চলেছে উত্তরবঙ্গের আবহাওয়া (নবমী-দশমী)

কেমন থাকতে চলেছে উত্তরবঙ্গের আবহাওয়া (নবমী-দশমী)

অষ্টমীর অঞ্জলি শেষ। মণ্ডপে মণ্ডপে দুপুরে শুরু হয়ে গিয়েছে সন্ধি পুজো। বলা যেতেই পারে পুজো চারটি দিনের মধ্যে দুটি দিন অতিক্রান্ত। এদিন উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, আবহাওয়া দফতরের তরফে। দু-একটি জায়গায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
৪ অক্টোবর, নবমীতেও উত্তরবঙ্গের বেশির ভাগ জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি আর দার্জিলিং-কালিম্পং-এর কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
৫ অক্টোবর, দশমীতে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

কেমন থাকতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া (নবমী-দশমী)

কেমন থাকতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া (নবমী-দশমী)

আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই এদিনের বাকি সময়ে মাঝরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৪ অক্টোবর, নবমীতে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৫ অক্টোবর, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার জন্য পূর্বাভাস

কলকাতার জন্য পূর্বাভাস

এদিন কলকাতা ও আশপাশের এলাকার জন্য পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। তবে কোনও কোনও জায়গায় কয়েক পশলা হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নবমী এবং দশমীর জন্য একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+