Weather Update: বাড়বে তাপমাত্রা, সপ্তাহের শেষের দিকে বড় পরিবর্তন! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের (South Bengal) বৃষ্টির পরিমাণ কমবে। আর তাপমাত্রা বাড়বে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া (Weather) দফতরের। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৫ ডিগ্রিতে। যার জেরে আর্দ্রতাজনিত অ
আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের (South Bengal) বৃষ্টির পরিমাণ কমবে। আর তাপমাত্রা বাড়বে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া (Weather) দফতরের। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৫ ডিগ্রিতে। যার জেরে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। রাজ্য থেকে দূরে সরেছে মৌসুমী অক্ষরেখা। পাশাপাশি ঘূর্ণাবর্তও আরও দূরে সরেছে। সেই কারণেই এই পরিস্থিতি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাতি জেলাগুলিতে হাল্কাথেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি আর শনিবার নাগাদ সমগ্র উত্তরবঙ্গ জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত উত্তরবঙ্গে দিনের তাপমাত্রারপরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ খুব হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৫-১০ মিনিটের বৃষ্টি হতে পারে বুধবার ও বৃহস্পতিবার। এছাড়া বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই। শুক্রবার ও শনিবার নাগাদ দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি হতে পারে।

কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কোথাও কোথাও সামান্য বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৩৩.৭
বহরমপুর ৩৫
বাঁকুড়া ৩২.৫
বর্ধমান ৩৪
কোচবিহার ৩২.৩
দার্জিলিং ২১
দিঘা ৩৩.৫
কলকাতা ৩৩.৩
দমদম ৩৩.৬
কৃষ্ণনগর ৩১.৪
মালদহ ৩২.১
মেদিনীপুর ৩৩.১
শিলিগুড়ি ৩০.২
শ্রীনিকেতন ৩৪

মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের অবস্থান
আবহাওয়া দফতর জানিয়েছে একটি নিম্নচাপ রয়েছে উত্তর-পশ্চিম এবং সংলগ্ন উত্তর-পূর্ব আরব সাগরে। সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখাটি রয়েছে আজমেড়, শিবপুরী, সিধি, অম্বিকাপুর, জামশেদপুর
বালাসোর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকার ওপরে।
ফলে উত্তর হোক কিংবা দক্ষিণবঙ্গ কোথাও যেমন মৌসুমী অক্ষরেখা নেই, নেই কোন নিম্নচাপও। যা দক্ষিণবঙ্গের বর্ষায় অনুঘটক হিসেবে কাজ করে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই মাসের শেষের দিকে অগাস্ট এবং সেপ্টেম্বরমাসের জন্য তাঁরা বৃষ্টির একটা পূর্বাভাস তুলে ধরতে পারবেন।












Click it and Unblock the Notifications