বসন্তের বৃষ্টিতে কি স্বস্তি ফিরবে আগামী কয়েকদিনে! কী বলছে আবহাওয়া দফতর
বসন্তের শুরুর দিকেই বৃষ্টি ভিজেছে শহর থেকে শহরতলি। এবার ফাল্গুনের শেষেও ফের একবার বৃষ্টি। তবে এবারের বৃষ্টি ফিরিয়ে দিল স্বস্তি। বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয় দক্ষিম বঙ্গের বেশ কয়েকটি জায়গায়।
বসন্তের শুরুর দিকেই বৃষ্টি ভিজেছে শহর থেকে শহরতলি। এবার ফাল্গুনের শেষেও ফের একবার বৃষ্টি। তবে এবারের বৃষ্টি ফিরিয়ে দিল স্বস্তি। বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয় দক্ষিম বঙ্গের বেশ কয়েকটি জায়গায়। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী সপ্তাহেও এই বৃষ্টির রেশ চলবে।

তীব্র গরমের হাত থেকে খানিকটা স্বস্তি দিয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাকে ভিজিয়ে দিয়েছে গতরাতের বৃষ্টি। যার জেরে শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে দাঁড়িয়েছে ২৩.১ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবারও এই বৃষ্টি চলবে। আকাশ থাকবে মেঘলা। বেশ কয়েকটি জায়গায় ঝোড়া হাওয়া যেমন বইতে পারে,তেমনই বজ্র বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিদদের দাবি, পরপর দুটি পশ্চিমি ঝঞ্জা রয়েছে।
রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পর রোদের তেজের জেরে ক্রমেই বাড়ছিল অস্বস্তি। বাড়ছিল তাপমাত্রা। এরপরই বৃহস্পতিবার বিকেল থেকে পুরুলিয়ার বেস কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়। এদিকে, শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা সহ একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications