ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি, আগামী ৪৮ ঘণ্টায় প্রবল দুর্যোগ ঘনাচ্ছে দক্ষিণবঙ্গে
ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি, আগামী ৪৮ ঘণ্টায় প্রবল দুর্যোগ ঘনাচ্ছে দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে প্রবল নিম্নচাপ। যার জেরে আগামি ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় প্রবল বর্ষণ শুরু হয়ে যাবে। মঙ্গলবার বিকেল থেকেই বৃষ্টির মাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামী ৪৮ ঘণ্টায় প্রবল দুর্যোগ ঘনাচ্ছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার সন্ধে থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায়। বৃষ্টির জেরে একাধিক নদীর জলস্তর বাড়তে শুরু করবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি চলবে। মঙ্গলবার বিকেলের পর থেকে কলকাতা-সহ ছয় জেলায় ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানেও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি বাড়বে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications