Weather Update: কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে বৃষ্টির ভ্রুকুটি, দিনভর কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

দুর্গাপুজোর পরে আজ বাঙালির ঘরে ঘরে বড় উৎসব। কোজাগরী লক্ষ্মীপুজো। ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীর আরাধনা হয়। কিন্তু সকাল থেকেই আকাশের মুখ ভার। কোনও ভাবেই মেঘমুক্ত হবে না আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বুধবার।

গতকাল রাতেই কয়েকটি জেলায় প্রবল বর্ষণ হয়েছে। তার জেরে ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও রেহাই মিলেছে। কলকাতাতেও হালকা বৃষ্টি হয়েছে। সেকারণেব কিছুটা হলেও ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলেছে। বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। রোদ ঝলমলে আকাশের দেখা মেলেনি।

Weather Update

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী সাত দিন অর্থাৎ ২১ অক্টোবর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে কলকাতা এবং দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে।

২০ অক্টোবর বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং কলকাতায়। অন্যদিকে তাকর পরের দিন অর্থাৎ ২১ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধু দক্ষিণবঙ্গে নয় যাওয়ার বেলায় উত্তরবঙ্গেও বৃষ্টিপাত ঘটাবে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ২১ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও একটা ভ্যাপসা গরম রয়েই যাচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি রয়েছে। বৃষ্টির কারণে সাময়িক স্বস্তি মিললেও একটা ভ্যাপসা গরম কিন্তু রয়ে যাবে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে মৌসুমী বায়ু বিদায় নিতে শুরু করেছে। অর্থাৎ বর্ষা বিদায় নিচ্ছে। সেকারণে যাওয়ার বেলায় বর্ষণ হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে অক্টোবর মাসের শেষ থেকেই আবহাওয়া শুষ্ক হতে শরু করবে। তখনই শীতের আগমনের প্রস্তুতি শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই উত্তরভারতের রাজ্যগুলিতে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে। হিমাচল প্রদেশ সোলাং পাসে ইতিমধ্যেই মরশুমের প্রথম তুষারপাত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+