West Bengal Weather Update: অবশেষে আসছে... অস্বস্তির মধ্যেই বড় পূর্বাভাস, লক্ষ্মীবারেই আরও বদল আবহাওয়ায়
West Bengal Weather Update: ক্রমশ বাড়ছে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলে ইতিমধ্যে আলিপুর হাওয়া অফিসের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকী আগামী কয়েকটি মাস প্রচণ্ড গরম থাকবে বলে ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবনও। সেই কথাই আরও একবার শোনা গেল আলিপুর হাওয়া অফিসের আবহাওয়াবিদদের বক্তব্যেও। যা রীতিমত অশনি সঙ্কেত বলেই মনে করা হচ্ছে।
তবে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস (West Bengal Weather Update) দিল আলিপুর হাওয়া অফিস। এমনকী কয়েকটি জেলায় ঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও পূর্বাভাস। একনজরে জেনে নিন কেমন থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া! কী বলছে আলিপুর হাওয়া অফিস?

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এমনকী দক্ষিণ ২৪ পরগণাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। তবে আগামী বৃহস্পতিবার থেকে একাধিক জেলায় বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। এছাড়াও পশ্চিমী জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। একই সঙ্গে কয়েকটি জেলায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলেও জানানো হয়েছে।
West Bengal Weather Update: কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
আলিপুর হাওয়া অফিসের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ বুধবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন আপাতত নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়ছে। গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
তবে আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ বৃহস্পতিবার থেকে হাওয়া বদল হবে বলে জানানো হয়েছে। আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। কলকাতার তাপমাত্রা আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি। গতকাল মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৮৯ শতাংশ।
West Bengal Weather Update: কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের পাঁচ জেলাতে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। তবে সামান্য তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো একটু বাড়বে উত্তরবঙ্গে। এই তিন জেলার সঙ্গে মালদা জেলাতেও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। এমনকী সোমবারও দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications