Weather Update: মেঘমুক্ত হবে না আকাশ, রবিবারে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন
বৃষ্টির দাপট কমলেও একেবারেই মেঘমুক্ত হচ্ছে না আকাশ। পুজো যে এবার একেবারেই বৃষ্টি মুক্ত হবে না সে পূর্বাভাস আগেই দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত বৃষ্টির দাপট কিছুটা কমলেও একেবারেই বৃষ্টি মুক্ত হচ্ছে না আকাশ।
রবিবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। কিন্তু তাতে খুব একটা আনন্দিত হওয়ার নেই কারণ মাঝে মধ্যেই আকাশের মুখ ভার হতে পারে। রবিবারেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মহালয়ার আগে এটা শেষ রবিবার। কাজেই দোকানে বাজারে যে উপচে পড়া ভিড় হবে তাতে কোনও সন্দেহ নেই। বাজারে বেরনোর সময় সঙ্গে রাখুন ছাতা।

শুধু দুর্গাপুজো নয় লক্ষ্মীপুজোও মেঘ মুক্ত হবে না। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে রবিবার এবং সোমবার পর্যন্ত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ রবিবার মোটের উপর নিশ্চিন্তের পুজোর শেষ মুহূর্তের কেনাকাটা করতে পারবেন সকলে। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি তেমন আশাজনক হবে না। বর্ষার শেষবেলায় বৃষ্টিতে বিপর্যস্ত দুই বঙ্গ। এখনই বিদায় নিচ্ছে না বর্ষা। কাজেই বৃষ্টি তো চলবেই। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে প্রবল বর্ষণ চলছে। পর্যটনের মরশুমে পাহাড়ের বৃষ্টি নিয়ে উদ্বেগ বাড়ছে পর্যটকদের। পর্যটন ব্যবসায়ীরাও বেশ চিন্তিত।
সোমবার পর্যন্ত দুই বঙ্গে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে তার পরে অর্থাৎ মঙ্গলবার থেকে ফের বৃষ্টি হতে পারে। কারণ দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেটি ধীরে ধীরে দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকার দিকে সরে যাচ্ছে। তার সঙ্গে সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখাও। তার জেরে বর্ষণ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ২ এক জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার এবং সোমবার হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ১ অক্টোবরেও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩ তারিখ পর্যন্ত বর্ষণ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের উপরে রোদ ঝলমলে আকাশই থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তিকর গরম বজায় থাকবে। তবে বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে।












Click it and Unblock the Notifications