Weather Update: পুজো কার্নিভালের দিনে বৃষ্টির ভ্রুকুটি, কেমন থাকবে আজকের আবহাওয়া জেনে নিন

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকেই বদলে যাবে আবহাওয়া। আজ শহরে দুটি মেগা কর্মসূচি রয়েছে। একদিকে রেড রোডে পুজো কার্নিভাল। অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের দ্রোহ কার্নিভাল। বৃষ্টি দুটি কর্মসূচিতেই ব্যাঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বর্ষার বিদায়বেলাতেও কলকাতায় বর্ষণ জারি থাকবে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেকারণে দুর্গাপুজোর মতো লক্ষ্মীপুজোও মেঘমুক্ত থাকবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Weather Update

মঙ্গলবার সকাল থেকে কলকাতায় পুজো কার্নিভাল। তার সঙ্গে দ্রোহ কার্নিভালের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সকাল থেকেই শহরে পারদ চড়তে শুরু করেছে। সকাল থেকে কলকাতার আকাশ মেঘমুক্ত হলেও সেটা খুব বেশিক্ষণ স্থায়ী হবে বলে মনে হয় না। বিকেল থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে বলে মনে করা হচ্ছে।

বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই মেদিনীপুর এবং কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বর্ষণ নয় হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামীকালও চলবে বর্ষণ। আগামীকাল দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বর্ষণের পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

১৭ এবং ১৮ অক্টোবরও রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝাড়গ্রাম, মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। তবে তার প্রভাব রাজ্যে পড়বে না। সেটির প্রভাবব পড়তে শুরু করেছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে। সেখানে ভারী বর্ষণ শুরু হয়ে গিয়েছে। তিন জেলায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার। তবে তার কোনও প্রভাবই পশ্চিমবঙ্গে পড়বে না বলেই জানিয়েছে আইএমডি।

এই বৃষ্টির পরেই বর্ষা রাজ্য থেকে বিদায় নেবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারপরেই রাজ্যের আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। এবং তাপমাত্রা কমতে শুরু করবে। অর্থাৎ শীতের আগমনের প্রস্তুতি শুরু হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+