স্টাফ স্পেশালে বিনা পয়সায় নয়, টিকিট কেটেই যেতে চান যাত্রীরা! কবে থেকে চলবে ট্রেন, অবস্থান জানাল রেল
রেলের স্টাফ স্পেশালে (staff special) ভিড়। কোনও বাধা মানছেন না খেটে খাওয়া সাধারণ মানুষ। অন্যদিকে ভিড় নিয়ন্ত্রণেও কোনও ব্যবস্থা নেই রেলের (railways) । কেননা অনেক জায়গাতেই প্রতিরোধ করছেন নিত্যযাত্রীরা (daily passenge
রেলের স্টাফ স্পেশালে (staff special) ভিড়। কোনও বাধা মানছেন না খেটে খাওয়া সাধারণ মানুষ। অন্যদিকে ভিড় নিয়ন্ত্রণেও কোনও ব্যবস্থা নেই রেলের (railways) । কেননা অনেক জায়গাতেই প্রতিরোধ করছেন নিত্যযাত্রীরা (daily passengers)। তাঁরা বলছেন, বিনা পয়সায় নয়, টিকিট কেটেই যেতে চাইছেন। অন্য দিকে নিয়মিত ট্রেন চালাতে না পেরে বিপুল ক্ষতির সম্মুখীন রেল।

লোকাল ট্রেনে বাধা কেন, প্রশ্ন নিত্য যাত্রীদের
রাজ্যে খুলে দেওয়া হয়েছে সরকারি, বেসরকারি অফিস। কিন্তু ৩০ জুলাই পর্যন্ত লোকাল ট্রেন চালানোর অনুমতি দেয়নি রাজ্য সরকার। কোনও কোনও ক্ষেত্রে সরকারি কর্মীদের সপ্তাহে হাজিরায় ছাড় মিললেও, বেসরকারি ক্ষেত্রে তা নেই। ফলে যে করেই হোক তাঁদের পৌঁছতে হগবে কর্মক্ষেত্রে। ফলে একদিকে যেমন বাসে ভিড় হচ্ছে, অন্যদিকে চালু স্টাফ স্পেশালেও ভিড় হচ্ছে স্বাভাবিত সময়ের ভিড় ট্রেনের মতো। সাধারণ মানুষের প্রশ্ন যদি বাস, অটো চালু করায় করোনা না ছড়ায়, তাহলে লোকাল ট্রেনে কেন ছড়াবে করোনা।

অবরোধ, পুলিশের সঙ্গে ঝামেলা
অফিসযাত্রীদের স্টাফ স্পেশালে উঠতে দেওয়ার দাবিতে বিভিন্ন জায়গায় অবরোধ করেছেন সাধারণ মানুষ। পুলিশের সঙ্গে ঝামেলাও হয়েছে বিস্তর। এরপর থেকে বিভিন্ন স্টেশনে কার্যত রেলের চেকিং-এর ব্যবস্থাই নেই। কেননা সব স্টাফ স্পেশালেই যে সবাই বিনা পয়সায় যাতায়াত করছেন। অফিস, কাছারি খুলে যাওয়ার তাঁরা নিয়ম ভাঙতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন নিত্যযাত্রীরা। তাঁরা টিকিট কেটে নিয়মন মেনেই চলতে চান।

ট্রেন চালাতে তৈরি রেল
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, তারা লোকাল ট্রেন চালাতে তৈরি। তবে এব্যাপারে তারা রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপরেই নির্ভর করছেন। তাদের তরফে জানানো হয়েছে, যে ট্রেনগুলি স্টাফ স্পেশাল হিসেবে চলছে, সেগুলো প্রতিদিনই স্যানিটাউজ করা হচ্ছে। তাদের মতে সরকার তো ২৫ থেকে ৫০ শতাংশ কর্মী নিয়ে অফিস চালানোর কথা বলছে, সেক্ষেত্রে সব ট্রেন চালু হলে ভিড় কম হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করছেন আধিকারিকরা। অর্থনীতিবিদরা মনে করছেন, অর্থনীতির স্বার্থেই লোকাল ট্রেন চালানো জরুরি।

গাদাগাদি ভিড়ে আতঙ্কিত চিকিৎসকরা
স্টাফ স্পেশালগুলোতে গাদাগাদি ভিড়। বিধাননগর স্টেশনে বিভিন্ন জায়গায় থেকে আসা স্টাফ স্পেশালগুলি থেকে যেসব যাত্রীরা নামছেন, তা প্রায় স্বাভাবিক সময়ের মতো। এই পরিস্থিতিতে অর্থনীতির কথা ভেবেও পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকরা। লোকাল ট্রেন পুরোপুরি চালু হলে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও মনে করছেন তাঁরা। কেননা বিশেষজ্ঞরা করোনার তৃতীয় তরঙ্গ নিয়ে আগামী ১০০ দিন সতর্ক থাকার কথা বলছেন।












Click it and Unblock the Notifications