ফের ভারত বনধ, কবে দেশ স্তব্ধ করার ডাক দিল রেল মজদুর ইউনিয়ন জেনে নিন
রেলওয়ে ওয়ার্কার্স ইউনিয়ন একাধিক দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ভারত বনধের ডাক দিয়েছেন
আগামী ১৯ সেপ্টেম্বর ভারত বনধের ডাক দিল এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন। আবারও স্তব্ধ হতে চলেছে গোটা দেশ। নতুন পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কুম চালুর দাবিসহ একাধিক দাবিতে ১৯ সেপ্টেম্বর ভারত বনধের ডাক দিল এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন। এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিস বিশ্বাস এদিন তাঁদের সিদ্ধান্তের কথা জানান

রবিবার এনজেপিতে এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের বার্ষিক সভার আয়োজন করা হয়। এই বার্ষিক সভায় এদিন কেন্দ্রীয় সরকারের রেলের একাধিক নীতি নিয়ে আলাপ আলোচনা হয়। আলোচনা শেষে তাঁদের সিদ্ধান্তের কথা জানালেন এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিস বিশ্বাস। তিনি জানান, পার্লামেন্টে বিক্ষোভের পর সরকার যদি তার মত পরিবর্তন না করে তাহলে ১৯ শে সেপ্টেম্বর ভারত বনধ করা হবে এই দাবিতে। ওই নির্দিষ্ট দিনটি বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ১৯৬৮ সালে কেন্দ্রীয় সরকারের আন্দোলনে বহু শ্রমিক শহিদ হয়েছেন।
এদিকে রেলের শ্রমিক সংগঠনের এই বনধের জেরে থমকে যেতে পারে উত্তর-পূর্ব রেল সহ গোটা দেশের রেল পরিষেবা। তুমুল ভোগান্তির মুখে পড়তে হবে সাধারণ মানুষকে। সেসময় আবার উৎসবের মরশুম রয়েছে গোটা দেশে। কাজেই ট্রেন পরিষেবা বন্ধ থাকলে ভোগান্তির শিকার হতে হবে সাধারণ মানুষকে।












Click it and Unblock the Notifications