Durga Puja Special Train 2024: বেড়াতে যাওয়ার টিকিট নেই? নয় জোড়া নতুন পুজো স্পেশাল ট্রেন দিল রেল

Durga Puja Special Train 2024: সামনেই দুর্গাপুজো (Durga Puja)। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পাড়ায় পাড়ায় শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল। পুজোর লম্বা ছুটিতে অনেকেই বেড়াতে যান।

বাঙালির সেরা ডেস্টিনেশন দিঘা, দার্জিলিং এবং পুরীর বাইরেও বহু মানুষ বেড়াতে যান। গত কয়েকমাস আগে থেকে ট্রেনে টিকিট বুকিং শুরু হয়ে যায়। যত দিন যায় ওয়েটিং লিস্ট বাড়তে শুরু করে। টিকিট পাওয়া রীতিমত মুশকিল হয়ে যায়।

Indian Railway

Durga Puja Special Train 2024: নয় জোড়া নতুন পুজো স্পেশাল ট্রেন

এই অবস্থায় নয় জোড়া নতুন পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। পুজোয় ভ্রমণের জন্য টিকিট বুক করার আরেকটি সুযোগ করে দিচ্ছে পূর্ব রেল। পুজোর সময় ভ্রমণকারীদের সুবিধার জন্য, আগামী ১ লা অক্টোবর ২০২৪ থেকে ১লা ডিসেম্বর পর্যন্ত ৯টি ভিন্ন রুটে পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে।

Durga Puja Special Train 2024: দেখে নিন কোন রুটে কোন ট্রেন চলবে -

  • 03417 মালদা টাউন - উদনা জংশন (প্রতি রবিবার ০৬.১০.২০২৪ - ২৪.১১.২০২৪ পর্যন্ত মোট ৮ ট্রিপ)
  • 03418 উদনা জংশন - মালদা টাউন (প্রতি মঙ্গলবার ০৮.১০.২০২৪ - ২৬.১১.২০২৪ পর্যন্ত মোট ৮ ট্রিপ)
  • 03007 হাওড়া - খাতিপুরা (প্রতি রবিবার ০৬.১০.২০২৪ - ২৪.১১.২০২৪ পর্যন্ত মোট ৮ ট্রিপ)
  • 03008 খাতিপুরা - হাওড়া (প্রতি মঙ্গলবার ০৮.১০.২০২৪ - ২৬.১১.২০২৪ পর্যন্ত মোট ৮ ট্রিপ)
  • 03509 আসানসোল - খাতিপুরা (প্রতি মঙ্গলবার ০১.১০.২০২৪ - ২৬.১১.২০২৪ পর্যন্ত মোট 9 ট্রিপ)
  • 03510 খাতিপুরা - আসানসোল (প্রতি বুধবার ০২.১০.২০২৪ - ২৭.১১.২০২৪ পর্যন্ত মোট 9 ট্রিপ)
  • 03131 শিয়ালদহ - গোরখপুর (প্রতি শনিবার ও সোমবার ০৫.১০.২০২৪ - ৩০.১১.২০২৪ পর্যন্ত মোট ১৭ ট্রিপ)
  • 03132 গোরখপুর - শিয়ালদহ (প্রতি রবিবার ও মঙ্গলবার ০৬.১০.২০২৪ - ০১.১২.২০২৪ পর্যন্ত মোট ১৭ ট্রিপ)
  • 03043 হাওড়া - রক্সউল জংশন (প্রতি শনিবার ০৫.১০.২০২৪ - ৩০.১১.২০২৪ পর্যন্ত মোট 9 ট্রিপ)
  • 03044 রক্সউল জংশন - হাওড়া (প্রতি রবিবার ০৬.১০.২০২৪ - ০১.১২.২০২৪ পর্যন্ত মোট 9 ট্রিপ)
  • 03045 হাওড়া - রক্সাউল জংশন (প্রতি সোমবার ০৭.১০.২০২৪ - ২৫.১১.২০২৪ পর্যন্ত মোট ৮ ট্রিপ)
  • 03046 রক্সউল জংশন - হাওড়া (প্রতি মঙ্গলবার ০৮.১০.২০২৪ - ২৬.১১.২০২৪ পর্যন্ত মোট ৮ ট্রিপ)
  • 03109 শিয়ালদহ - ভাদোদরা জংশন (প্রতি মঙ্গলবার ০১.১০.২০২৪ - ২৬.১১.২০২৪ পর্যন্ত মোট ৯ ট্রিপ)
  • 03110 ভাদোদরা জংশন - শিয়ালদহ (প্রতি বৃহস্পতিবার ০৩.১০.২০২৪ - ২৮.১১.২০২৪ পর্যন্ত মোট ৯ ট্রিপ)
  • 03575 আসানসোল - আনন্দবিহার টার্মিনাল (প্রতি শুক্রবার ০৪.১০.২০২৪ - ২৯.১১.২০২৪ পর্যন্ত মোট ৯ ট্রিপ)
  • 03576 আনন্দবিহার টার্মিনাল - আসানসোল (প্রতি শনিবার ০৫.১০.২০২৪ - ৩০.১১.২০২৪ পর্যন্ত মোট ৯ ট্রিপ)
  • 03435 মালদা টাউন - আনন্দবিহার টার্মিনাল (প্রতি সোমবার ০৭.১০.২০২৪ - ২৫.১১.২০২৪ পর্যন্ত মোট ৮ ট্রিপ)
  • 03436 আনন্দবিহার টার্মিনাল - মালদা টাউন (প্রতি মঙ্গলবার ০৮.১০.২০২৪ - ২৬.১১.২০২৪ পর্যন্ত মোট ৮ ট্রিপ)

ভারতীয় রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এই প্রতিবেদন লেখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+