Special train for HS Exam 2024: শুক্রবার থেকে স্পেশাল স্টপেজ দেবে রেল, কখন কোন স্টেশনে দাঁড়াবে জানুন
Special train for HS Exam 2024: আগামি শুক্রবার অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নির্ধারিত সময়ের থেকে এবার অনেকটাই এগিয়ে আনা হয়েছে পরীক্ষার সময়। ঠিক সময় যাতে পরীক্ষার্থীরা যাতে কেন্দ্রে পৌঁছতে পারেন সেজন্য বড় সিদ্ধান্ত পূর্ব রেলের। পরীক্ষা চলাকালীন একাধিক ট্রেনের স্টপেজের সংখ্যা বাড়াল পূর্ব রেল।
পরীক্ষা সময়ের আগে তো বটে, পরীক্ষা শেষেও একাধিক হল্টে দাঁড়াবে বহু ট্রেন (Special train for HS Exam 2024)। ইতিমধ্যে পূর্ব রেলের (Indian Rail) তরফে বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

- Special train for HS Exam 2024: সকাল ৮টা থেকে মিলবে পরিষেবা
বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত যেদিন যেদিন উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকবে সেদিন শিয়ালদহ ডিভিশনের ট্রেনগুলিতে (Special train for HS Exam 2024) অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে। সকাল ৮টা থেকে পৌনে দশটা এবং দুপুর ১ থেকে আড়াইটের মধ্যে বাড়তি স্টপেজ ট্রেনগুলির মধ্যে দেওয়া হবে বলে রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মূলত পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- Special train for HS Exam 2024: রেলের বিজ্ঞপ্তি জেনে নিন
রেলের তরফে বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ ডিভিশনের ২১টি ট্রেন অতিরিক্ত স্টপেজে (Special train for HS Exam 2024) দাঁড়াবে। সেই মতো শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর শাখায় লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেনগুলি পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা, জালাখালি হল্টে স্টপেজ দেবে বলে রেলের তরফে জানানো হয়েছে। একই ভাবে বারাসত এবং বনগাঁ শাখার ট্রেনগুলি সংহতি এবং বিভূতিভূষণ হল্টে নির্দিষ্ট সময় স্টপেজ দেবে বলে রেলের তরফে জানানো হয়েছে। পাশাপাশি কৃষ্ণনগর, কাটোয়া বনগাঁ যাওয়ার লোকাল ট্রেনগুলিও সকাল ৮ টা থেকে পৌনে দশটা এবং দুপুর ১ থেকে আড়াইটের মধ্যে বাড়তি স্টপেজ দেবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে আরও জানতে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিন-
- Special train for HS Exam 2024: ১৬ তারিখ থেকে পরীক্ষা শুরু
১৬ তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। যা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট ১১ দিন ধরে। পরীক্ষাদিনগুলিতে রেলের (Special train for HS Exam 2024) এই সুবিধা পাওয়া যাবে। এই বছর পরীক্ষার সময় অনেকটাই এগিয়ে আনা হয়েছে। বেলা ১২ টার পরিবর্তে সকাল ৯টা ৪৫ থেকে শুরু হবে পরীক্ষা। ফলে সাতসকালে বাড়ি থেকে কেন্দ্রের উদ্দেশ্য বের হতে হবে পরীক্ষার্থীদের। তাঁদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে খবর।












Click it and Unblock the Notifications