Cyclone Michaung: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, প্রভাব রেলেও! বাংলা থেকে কতগুলি ট্রেন বাতিল?

Cyclone Michaung: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিচাং (মিগজাউম)। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পুদুচেরিতে এই ঝড়ের প্রভাব পড়বে। ইতিমধ্যে এই সমস্ত রাজ্যগুলিতে ঝড়ের প্রভাব পড়তে শুরু হয়েছে। প্রবল বৃষ্টি এবং হাওয়া বইতে শুরু করেছে।

স্থানীয় আবহাওয়া পূর্বাভাস, আগামীকাল অর্থাৎ পাঁচ ডিসেম্বর নেলোর এবং মাছিলিপত্তনমের মধ্যে দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চল দিয়ে যেতে পারে ঘূর্ণিঝড় মিচাং (Cyclone Michaung)। পরিস্থিতি মোকাবিলা অন্ধ্রপ্রদেশ সহ একাধিক রাজ্যকে অ্যালার্ট করা হয়েছে।

Cyclone Michaung

কেন্দ্রের তরফে সমস্ত যোগাযোগ রাখা হচ্ছে। ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পুদুচেরিতে এনআরএফের একাধিক দলকে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি রাজ্যগুলির বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও তৈরি থাকার কথা বলা হয়েছে। তবে উপকূলের দিকে ঘূর্ণিঝড় মিচাং (Cyclone Michaung) যত এগিয়ে আসছে তত হাওয়া এবং বৃষ্টি বাড়ছে।

  • Cyclone Michaung: রেলে ঝড়ের প্রভাব

ঘূর্ণিঝড় মিচাং (মিগজাউম) এর কারণে বিহারের জন্যেও অ্যালার্ট (Cyclone Michaung) জারি করেচে মৌসম ভবন। পাটনা সহ বেশিরভাগ এলাকায় কুয়াশা ও কুয়াশার প্রভাব থাকবে থাকবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে পাটনা সহ ২৬ শহরের নুন্যতম তাপমাত্রা অনেকটাই কমবে বলেও জানানো হয়েছে। তবে রেলে সাইক্লোনের বড় প্রভাব পড়বে বলে আশঙ্কা। দক্ষিণ ভারতের উপর দিয়ে চলে এমন একাধিক ট্রেন (Indian Rail) বাতিল করা হয়েচে। যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে দানাপুর-এসএমবিটি বেঙ্গালুরু, পাটনা এর্নাকুলাম এবং কোয়েম্বাটোর-বরাউনি এক্সপ্রেস ট্রেন রয়েছে।

  • Cyclone Michaung: একাধিক ট্রেন বাতিল

রাঁচি রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, সাইক্লোনের (Cyclone Michaung) কারণে হাতিয়া-বেঙ্গালুরু এবং হাতিয়া-এর্নাকুলাম এক্সপ্রেস গোটা সপ্তাহ (Indian Rail) বাতিল থাকবে। হাতিয়া-স্যার বিশ্বেশ্বরায়, বেঙ্গালুরু এক্সপ্রেস বাতিল। স্যার বিশ্বেশ্বরায়- হাতিয়া আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকবে। এছাড়াও আরও বেশ কয়েকটি ট্রেন (Indian Rail) বাতিল করা হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে রেলের ওয়েবসাইট এবং অ্যাপ দেখতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+