তৃণমূল বিধায়ক নৃশংস খুন, বিক্ষোভ-অবরোধে স্তব্ধ হয়ে গেল রেল-সড়ক, পথে মতুয়ারাও

নদিয়ায় তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। শিয়ালদা মেন লাইনের বিভিন্ন স্টেশনে যেমন ট্রেন অবরোধ করা হয়, তেমনই বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ হয়েছে।

নদিয়ায় তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। শিয়ালদা মেন লাইনের বিভিন্ন স্টেশনে যেমন ট্রেন অবরোধ করা হয়, তেমনই বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ হয়েছে। ফলে যাত্রী সাধারণ বিপাকে পড়েছেন রেলপথ ও সড়কপথে। একপ্রকার স্তব্ধ হয়ে গিয়েছে বিভিন্ন এলাকা।

তৃণমূল বিধায়ক নৃশংস খুন, বিক্ষোভ-অবরোধে স্তব্ধ হয়ে গেল রেল-সড়ক, পথে মতুয়ারাও

কোথাও তৃণমূল, কোথাও মতুয়া সঙ্ঘের পক্ষ থেকে অবরোধ করা হয়। কাঁচরাপাড়া স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন মতুয়া মহাসঙ্ঘের সদস্যরা। শিয়ালদহ মেন লাইনের ট্রেন চলাচল ব্যাহত হয়। অবরোধ চলে দমদমেও। বারাসত, দমদম ক্যান্টমেন্ট, হৃদয়পুরেও রেল অবরোধ করেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

রেল লাইনের উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে কর্মী-সমর্থকরা। এই অবরোধের জেরে শিয়ালদহ মেন লাইন ও বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। শুধু রেল অবরোধ নয়, পথ অবরোধ করেও চলে বিক্ষোভ। খড়দহ, কল্যাণী এক্সপ্রেসওয়ে, দত্তপুকুর যশোর রোডে বিক্ষোভ চলে। বিধায়ক খুনে কড়া শাস্তির দাবি করে তৃণমূল।

এদিকে এদিন সত্যজিতের পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, সাসংদ মমতাবালা ঠাকুর। অভিষেক দেন পাশে থাকার বার্তা, মমতাবালা ঠাকুর জানান, মতুয়া মহলে জনপ্রিয় হয়ে উঠছিলেন সত্যজিৎ। তারপর বিজেপি সূঁচ হয়ে ঢুকতে চেয়েছিল, বিজেপির সেই অভিসন্ধি রুখে দিয়েছিলেন সত্যজিৎ। তার ফলেই খেসারত দিতে হল সত্যজিৎকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+