Pantograph Broken: বর্ধমানের কাছে জোড়া বিপত্তি! সরাইঘাট ও ইন্টারসিটি এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভাঙল

Pantograph Broken Near Barddhaman: করমণ্ডল এক্সপ্রেস-সহ তিনটি ট্রেনের দুর্ঘটনা কবলে পড়ার সাত দিনের মাথায় ফের বিপত্তি। তবে এবার বেলাইন হয়ে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

অল্প দূরত্বের ব্যবধানে ভেঙেছে দুটি এক্সপ্রেস ট্রেনের প্যান্টোগ্রাফ। একটি ট্রেন যাচ্ছিল হাওড়া থেকে গুয়াহাটির উদ্দেশ্যে। অপর ট্রেনটি যাচ্ছিল হাওড়া থেকে মালদহ। এই জোড়া বিপত্তির জেরে ব্যাহত রেল চলাচল।

প্যান্টোগ্রাফ ভাঙল এক্সপ্রেস ট্রেনের

১২৩৪৫ আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভাঙে সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে। ঝাপটার ঢাল ও বনপাস স্টেশনের মাঝে ঘটে এই বিপত্তি। স্বাভাবিকভাবেই ট্রেনটি দাঁড়িয়ে যায়। অন্যদিকে, ঝাপটার ঢালে আটকে রয়েছে ১৩০১১ আপ হাওডা-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস।

প্যান্টোগ্রাফ ভাঙল

ঝড়ের কারণে ইন্টারসিটি এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে গিয়েছে বলে জানিয়েছে রেল। দুটি ট্রেনেই বহু নিত্যযাত্রী-সহ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বনপাস স্টেশন সংলগ্ন রেলগেটও আটকে থাকায় চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসী থেকে নিত্যযাত্রীরা।

সরাইঘাট এক্সপ্রেস

বনপাস স্টেশনে ঢোকার মুখেই প্যান্টোগ্রাফ ভেঙেছে সরাইঘাট এক্সপ্রেসের। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। আপ বর্ধমান-রামপুরহাট লোকাল আটকে আছে বর্ধমান ও তালিত স্টেশনের মাঝে। আপ বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে বর্ধমান স্টেশনে।

ট্রেনযাত্রী গৌরব সিং বলেন, মুম্বই থেকে ফিরছি। মালদহে যাব। ট্রেন চলাচল বন্ধ হওয়ায় আমরা সবাই বনপাস স্টেশনে আটকে পড়েছি। রেল জানিয়েছে, দুটি ট্রেনের প্যান্টোগ্রাফ সারাইয়ের জন্য কাজ করছে দুটি টাওয়ার ভ্যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+