প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য মন্ত্রকের! উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশের পরেই ঘটনাস্থলে রেলমন্ত্রী
প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য দিল মন্ত্রক! উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশের পর শুক্রেই ঘটনাস্থলে রেলমন্ত্রী
বছরের শুরুতেই বাংলায় ভয়াবহ রেল দুর্ঘটনা বাংলায়। ময়নাগুড়িতে উলটে গেল বিকানের-গৌহাটি এক্সপ্রেস। শুধু উলটে যাওয়া নয়, ট্রেনের একাধিক বগি লাইন থেকে ছিটকে গিয়েছে। একটি বগির উপর উঠে গিয়েছে একাধিক বগি।
এখনও পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়াতে উদ্ধারকাজে রীতিমত বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। একাধিক বগিতে যাত্রীরা আটকে আছে বলে অনুমান। অন্যদিকে ঘটনাস্থলের দিকে যাচ্ছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। তবে আধিকারিকদের একাংশের মতে, করোনার কারনে ট্রেনে যাত্রী কম ছিল।

উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ রেলের
ঘটনার পরেই উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফে। রেল বোর্ডের চেয়ারম্যান, ডিজি সেফটি সহ একাধিক রেল আধিকারিকরা ঘটনাস্থলে যাচ্ছেন। কীভাবে এতবড় ঘটনা ঘটল তাঁরা সরজমিনে পরীক্ষা করবেন। এমনটাই রেল সুত্রে জানা গিয়েছে। অন্যদিকে শুক্রবার সকালেই দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসছেন রেলমন্ত্রী। সরজমিনে ঘটনাস্থল পরীক্ষা করবেন তিনি। রেলমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পুরো ঘটনার বিস্তারিত খোঁজ নিয়েছেন। পুরো ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তবে এখনও পর্যন্ত রেল দুর্ঘটনার কারন কি তা জানা যায়নি। তবে আধিকারিকরা জানাচ্ছেন, রেল লাইনে বেশ কিছু সমস্যা থাকতে পারে। আর সেই কারনেই এই ঘটনা। যদিও তদন্তের উপরেই বিষয়টি ছাড়া হচ্ছে।

ক্ষতিপূরণের ঘোষণা
ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা। যদিও এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আশঙ্কাজনক বহু মানুষ। তবে ইতিমধ্যে ঘটনায় ক্ষতিপুরণ ঘোষণা করা হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে পাঁচ লাখ টাকা, গুরুতর আহতদের এক লাখ এবং আহতদের ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এমনটাই ঘোষণা করা হয়েছে। যদিও ট্রেনে ঠিক কতজন যাত্রী ছিলেন সেটাই এখনও স্পষ্ট নয় রেলের কাছে।

ঘটনাস্থলে এনডিআরএফ
অন্যদিকে ট্রেনের বগিগুলি এমন ভাবে ছিটকে গিয়েছে যে উদ্ধারকাজে রীতিমত বেগ পেতে হচ্ছে। এছাড়াও বগিগুলি একটির উপর আরেকটি যেভাবে উঠে গিয়েছে। ফলে সেখান থেকেও উদ্ধারকাজে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে। যদিও গ্যাস কাটার এনে বগি কেটে উদ্ধারকাজ চলছে। আধিকারিকদের প্রাথমিক ধারনা, বগির মধ্যে একাধিক যাত্রী আটকে থাকতে পারে। এই অবস্থায় উদ্ধারকাজে নামানো হয়েছে এনডিআরএফকে। মনে করা হচ্ছে উদ্ধারকাজে গতি আসবে।

এক নজরে হেল্পলাইন নম্বর
ঘটনার পরেই রেলের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। বিস্তারিত সেই তথ্য- HWH
Bsnl 033- 26402241,2242,2243 এবং 26413660।
মালদহ স্টেশন হেল্পলাইন নম্বর-
Rly -72228 & 72229.
BSNL no.
03512-266000
03512-283444
। হেল্পলাইন নম্বর -72228 & 72229.
BSNL- 03512 266000।












Click it and Unblock the Notifications