Bandel Railway Station: হাওড়া নয়, ব্যান্ডেল স্টেশন থেকে ছাড়বে একাধিক দুরপাল্লার ট্রেন! কী বলছে রেল

Bandel Junction Railway Station: হাওড়া স্টেশন থেকে প্রত্যেকদিন কয়েক লাখ যাত্রী যাত্রা করে থাকেন। একাধিক লোকাল ট্রেন, দূরপাল্লার ট্রেন চলে অহরহ। এরপর তো আছেই মালগাড়ির ব্যাপক চাপ। আর এই চাপ দিনে দিনে বেড়েই চলেছে। কার্যত টাইমটেবিল ঠিক রেখে ট্রেন চালাতে গিয়ে একেবারে হিমশিম অবস্থা রেল কর্তাদের। ইতিমধ্যেই এই বিপুল চাপ কমাতে একাধিক পদক্ষেপ নিয়েছে রেল। এজন্য সাঁতরাগাছি স্টেশনকেও তৈরি করা হচ্ছে।

এমনকী শালিমার স্টেশন থেকেও একাধিক দূরপাল্লার ট্রেন চালানোর ভাবনা রেলের। আর সেই ভাবনা থেকেই ইতিমধ্যে শালিমার স্টেশনটিকে একেবারে ঢেলে সাজানোর কাজও শুরু হয়েছে। যা খবর, শুধু শালিমার কিংবা সাঁতরাগাছি স্টেশন থেকে নয়, এবার ব্যান্ডেল স্টেশন (Bandel Junction Railway Station) থেকে দূরপাল্লার ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে রেল। হাওড়া স্টেশনে বাড়তি চাপ কমাতেই এহেন সিদ্ধান্ত কার্যকর করার পথে হাঁটতে চলেছে রেল।

Bandel Junction Railway Station

এই প্রসঙ্গে হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, ব্যান্ডেলে ইয়ার্ড থেকে কোচিং ডিপো, স্টেশনের উন্নয়ন করা হচ্ছে। উত্তর ভারত ও পূর্ব ভারতের জন্য যাতে দূরপাল্লার ট্রেন চালানো যায় সেই কথা ভেবেই এহেন কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন রেলের ওই আধিকারিকরা। এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, গতি শক্তির কার্গো টার্মিনাল বাঁশবেরিয়ায় তৈরি করা হচ্ছে। এমনকী নবনির্মিত চাঁদমারি ও বেনারস ব্রিজের কাজও যুদ্ধকালীন তৎপরতা চলছে।

সবকিক্সছু ঠিক থাকলে আগামী বছরেই এই ব্রিজের কাজ শেষ করেদ এওয়া হবে বলে জানান সঞ্জীব কুমার। অন্যদিকে প্লাটফর্মগুলিকেও সংস্কার করা হচ্ছে। হাওড়ার ডিআরএম জানিয়েছেন, একাধিক স্টেশন আছে যেগুলি অনেকটাই নিচু। ট্রেনের থেকে নীচু থাকায় যাত্রীরা ওঠা-নামা করতে পারেন না। সমস্যার মধ্যে পড়েন। ডিআরএম জানিয়েছেন, এই সমস্যা দ্রুজত মেটানো হবে। প্ল্যাটফর্মগুলি উঁচু করা হবে। আর তা এক থেকে দেড় বছরের মধ্যেই করা হবে বলে জানিয়েছেন। বলে রাখাঁ প্রয়োজন, অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। স্টেশনগুলির সংস্কারের কাজ চলছে। সেখানে দাঁড়িয়ে এহেন সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Bandel Junction Railway Station: কোন কোন ট্রেন ছাড়বে?

হাওড়া ডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন ব্যান্ডেল। এই স্টেশনের উপর দিয়ে একাধিক দূরপাল্লার ট্রেন ছুটে যায়। এবার এই স্টেশনকেও কাজে লাগাতে চাইছে রেল। তবে ব্যান্ডেল স্টেশন থেকে কোন কোন দূরপাল্লার ট্রেন ছাড়বে সে বিষয়ে রেলের তরফে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। যা খবর, খুব শীঘ্রই এই বিষয়ে রেল আধিকারিকরা জানাতে পারেন। তবে এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেন চালানো হলেও হাওড়ার চাপ কমলেও যাত্রীদের কি সুবিধা হবে? প্রশ্নটা থেকেই যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+