ডাম্পারের ধাক্কায় ছিঁড়ল ওভারহেড তার, বিপত্তি শিয়ালদহ লাইনে, বেশ কিছুক্ষণ বন্ধ ট্রেন চলাচল
বাঘাযতীন রেলগেটে পুরসভার ডাম্পারের ধাক্কায় রেল লাইনের ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। বেশ কিছুক্ষণ বন্ধ রইল আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল। এদিন বেলা নাগাদ এই ঘটনায় সপ্তাহের প্রথম দিনেই চূড়ান্ত ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের।

রেল ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে বাঘাযতীন গেটের ওপর দিয়ে পুরসভার ময়লা নিয়ে যাওয়ার ডাম্পার নিয়ে যাওয়া হচ্ছিল বলে দেখেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। সেখানেই রেলের অভারহেডের তারে আটকে যায় ডাম্পারের ওপরের অংশটি। পরে ডাম্পারের ধাক্কায় ভেঙে যায় রেল গেট। চালকের ভুলে ছিঁড়েও যায় তারও।
তবে ঘটনায় কেউ আহত হননি। সঙ্গে সঙ্গে খবর যায় জিআরপি-র কাছে। আসেন জিআরপি ও রেলের কর্মীরা। তারা রেল চলাচল বন্ধ করে দেন। যুদ্ধকালীন তৎপরতার সেটা সারানোর কাজও শুরু করা হয়। তবে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয় শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীদের। দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।












Click it and Unblock the Notifications