আদিবাসী বনধে আসানসোল, পুরুলিয়া, মালদায় রেল অবরোধ, বাঁকুড়ায় বন্ধ সড়ক, হয়রানি

সারনা ধর্মের পৃথক কোড চালু করতে হবে। এই দাবিতে আদিবাসী সেঙ্গেল সম্প্রদায় ১২ ঘণ্টার বনধের ডাক দিল৷ তার জেরে রাজ্যের একাধিক জেলায় প্রভাব পড়েছে। বিশেষ করে জঙ্গলমহল এলাকায় ব্যাপক প্রভাব পড়েছে৷ একাধিক জেলায় রেল অবরোধ করা হয়।

মালদহ, পুরুলিয়া, আসানসোলের একাধিক স্টেশনে ট্রেন অবরোধ করা হয়। বিভিন্ন জিনিস ফেলে লাইনে বসে যায় বনধ সমর্থকরা। তার জেরে সকাল থেকেই দফায় দফায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। রেল পুলিশের বিশাল বাহিনী এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টাও করে।

bandh

শনিবার ১২ ঘণ্টার বনধ ডাকা হয়েছে আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে। সকাল ৬টা থেকে বনধ শুরু হয়েছে। সন্ধ্যা ছটা পর্যন্ত এই বনধ চলবে। রেলপথ শুধু নয়। বাঁকুড়াতে সড়কপথও অবরোধ করা হয়েছে। জঙ্গলমহলে পরিবহণ ব্যবস্থার উপর বেশ ভালো প্রভাব পড়েছে বলে খবর।

রেল ও সড়কপথে দীর্ঘ সময় ধরে অবরোধ চলে। দফায় দফায় চলে এই অবরোধ। ফলে যাত্রী সাধারণ চরম ভোগান্তির সামনে পড়েন। দীর্ঘ সময় আটকে থাকে দূরপাল্লার রুটের বহু ট্রেন। বছরের শেষ বেলাতে এসেও সাধারণ মানুষ প্রবল হয়রানির শিকার৷

আসানসোল রেলওয়ে ডিভিশনে রেল অবরোধ করা হয়। কালীপাহাড়ি স্টেশনের লাইনের উপর বিক্ষোভকারীরা বসে থাকেন। পুরুলিয়ার কাঁটাদি স্টেশনেও রেল অবরোধ করা হয়েছে। ফলে একাধিক ট্রেন বিভিন্ন জায়গায় আটকে থাকে। যাত্রীরা সকালেই হয়রানির শিকার হন। মালদাতেও রেল অবরোধ হয়েছে।

পুরনো মালদার আদিনা স্টেশনে অবরোধ শুরু হয় বেলার দিকে। আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইনের উপর জিনিসপত্র ফেলে রাখা হয়। এই খবর লেখার সময় ওই অবরোধ চলছে। রেল পুলিশের বিশাল বাহিনী রয়েছে। অবরোধ তোলার চেষ্টা হচ্ছে।

বাঁকুড়াতে সড়কপথ অবরোধ করা হয়েছে। শনিবার সকাল থেকে সিমলাপাল - রাইপুর রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ। এদিন সকালে বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যাণ্ডে গিয়ে দেখা যায় বিষ্ণুপুর ও দুর্গাপুর রুটের বাস যাতায়াত করছে। কিন্তু জেলার জঙ্গলমহলগামী সব কটি বাস সার দিয়ে দাঁড়িয়ে আছে। চরম সমস্যায় সাধারণ মানুষ।

এই বনধের কারণে দোকান - বাজারেও সমস্যা দেখা দিয়েছে। দিন আনা দিন খাওয়া মানুষজন পথে বেরিয়ে আটকে পড়েছেন। বহু মানুষই কাজে যেতে পারেননি। দৈনিক মজুরি এই ধর্মঘটের জন্য বন্ধ হয়ে গেল৷ ফলে একটা শ্রেণির মধ্যে ক্ষোভও দেখা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+