রোগী মৃত্যু ঘিরে রণক্ষেত্র রায়গঞ্জ হাসপাতাল, ডাক্তার ও নার্সদের মারধরের অভিযোগ

রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাসপাতাল ভাঙচুর করে ডাক্তার ও নার্সদের মারধর করা হয় বলে অভিযোগ। রায়গঞ্জ থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কী ঘটেছিল হাসপাতালে?

পুলিস সূত্রে খবর রবিবার রাতে বুকে ব্যাথা নিয়ে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন লিপিকা সিনহা। তিনি করণদিঘির খিকিরটোলা গ্রামের বাসিন্দা। পরিবারের অভিযোগ রাতে তাঁকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত নার্সরা তাঁতে একটি ইঞ্জেকশন দেন। এর পর সোমবার সকালেই রোগী মারা যান। ভুল ইঞ্জেকশন দেওয়ার কারণেই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

হাসপাতালে ধুন্ধুমার

ভুল চিকি‌ৎসায় রোগীর মৃত্যু হয়েছে দাবি করে ৃতার পরিবারের লোকেরা হাসপাতালে চড়াও হন। জিনিস পত্র ভাঙচুর করে কর্তব্যরত নার্স এবং চিকিৎসকদের মারধর করেন তাঁরা। কর্তব্যরত নার্স তন্ময়ী বিশ্বাস জানিয়েছেন, রোগীনির মৃত্যুর পরই তাঁর পরিবারের লোকজন এসে আচমকা তাদের উপর হামলা চালায়। তাঁদের ব্যাপক মারধর করে। আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। যদিও মৃতার ভাই বিপ্লব সিনহা তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।

ঘটনার খবর পেয়েই হাসপাতালে যায় রায়গঞ্জ থানার পুলিশ। তাঁরাই পরিস্থিতি িনয়ন্ত্রণে আনেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+