ভবানীপুরের ভোটের পরেই উত্তরবঙ্গে বিজেপিতে মহাপতন, দল ছাড়লেন রায়গঞ্জের বিধায়ক

ভবানীপুরের ভোটের পরেই উত্তরবঙ্গে বিজেপিতে মহাপতন, দল ছাড়লেন রায়গঞ্জের বিধায়ক

ভবানীপুর হাইভোল্টেজ উপনির্বাচন শেষ হতে না হতেই ধাক্কা বিজেপি শিবিরে। এবার উত্তরবঙ্গে কোপ পড়ল বিজেপিতে। দল ছাড়লেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণকল্যাণী। তারপরেই শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসে যোগদানের জল্পনা। যদিও বিধায়ক তা নিয়ে কিছু বলেননি। তবে দলত্যাগের সিদ্ধান্ত ঘোষণার সময় তিনি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনিই তৃণমূলের পথেই হাঁটবেন এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

বিজেপি ছাড়লেন বিধায়ক

বিজেপি ছাড়লেন বিধায়ক

বেশ কয়েকদিন ধরেই জল্পনা বাড়িেয়ছিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণকল্যাণী। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে চরম সিদ্ধান্তটা নিয়েই ফেললেন তিনি। শুক্রবার সকালেই সকলকে চমকে দিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। ভবানীপুরের হাইভোল্টেজ ভোটের পরেই উত্তরবঙ্গে বিজেপিতে এই দলত্যাগের ঘটনায় জল্পনার পারদ চড়ছে। প্রসঙ্গত উল্লেখ্য একুশের ভোটে একমাত্র উত্তরবঙ্গেই ভাল ফল করতে পেরেছে বিজেপি।

দেবশ্রীর বিরুদ্ধে ক্ষোভ

দেবশ্রীর বিরুদ্ধে ক্ষোভ

দলত্যাগের পরেই সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এর আগেও সাংসদ দেবশ্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। দল ছাড়ার কথা ঘোষণা করে বিজেপি বিধায়ক স্পষ্ট জানিয়েেছন েযখানে দেবশ্রী চৌধুরী থাকবেন সেখানে তাঁর পক্ষে থাকা সম্ভব নয়। সেকারণেই তিিন দল ছাড়তে বাধ্য হয়েছেন। এর আগেও কৃষ্ণকল্যাণী অভিযোগ করেছিলেন দেবশ্রী চৌধুরী ষড়যন্ত্র করে তাঁকে ভোটে হারাতে চেয়েছিলেন।

অন্তর্দ্বন্দ্ব প্রকট

অন্তর্দ্বন্দ্ব প্রকট

কৃষ্ণকল্যাণীর এই দলত্যাগের সিদ্ধান্ত ঘোষণাতেই স্পষ্ট হয়ে গিয়েছে বিজেপির অন্দরে দ্বন্দ্ব বাড়ছে। প্রথম থেকেই কৃষ্ণ কল্যাণীর সঙ্গে প্রবল বিরোধ িছল দেবশ্রী। একাধিকবার প্রকাশ্যে বিজেপি বিধায়ককে নিশানা করেছিলেন তিনি।
তাঁর দল ছাড়ার সিদ্ধান্ত ঘোষণার পর তীব্র আক্রমণ করছেন দেবশ্রীকে। তিনি বলেছেন দীর্ঘদিন এলাকায় যান না বিজেপি সাংসদ। তারপরেও ছড়ি ঘোরাচ্ছেন তিনি। ষড়যন্ত্রের রাজনীতি করছেন দেবশ্রী চৌধুরী।

তৃণমূলের পথে একাধিক নেতা

তৃণমূলের পথে একাধিক নেতা

একুশের ভোটের পরেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান বেড়েছে। সবার আগে মুকুল রায় ফিরে আসেন তৃণমূল কংগ্রেসে। তারপরে একে একে পা বাড়িেয়ছেন একাধিক নেতা। সবচেয়ে বড় চমক দিয়েছেন বাবুল সুপ্রিয়। সকলকে চমকে দিয়েই তৃণমূল কংগ্রেসে যোগ দেন আসানসোলের সাংসদ। এবং প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন তিনি। অথচ বাবুল সুপ্রিয়কে মোদী ঘনিষ্ঠ নেতা বলেই চিনতেন সকলে। সম্প্রতি ফিরহাদ হাকিম বলেছেন, বাবুলের থেকেও বড় নেতা বিজেপি ছড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+