দাসনগর থানা এলাকার বালিটিকুরিতে এনফোর্সমেন্ট দপ্তরের হানা, উদ্ধার ৩২ বস্তা চাল

দাসনগর থানা এলাকার বালিটিকুরিতে এনফোর্সমেন্ট দপ্তরের হানা, উদ্ধার ৩২ বস্তা চাল

দাসনগর থানা এলাকার বালিটিকুরিতে এনফোর্সমেন্ট দপ্তরের অভিযানে ২ টি গমকল থেকে মোট ৩২ বস্তা ভর্তি রেশনে বিলি করা চাল বাজেয়াপ্ত করা হয়।

দাসনগর থানা এলাকার বালিটিকুরিতে এনফোর্সমেন্ট দপ্তরের হানা, উদ্ধার ৩২ বস্তা চাল

পুলিশ জানিয়েছে গোপন সুত্রে খবর পেয়ে জেলা এনফোর্র্সমেন্ট আধিকারিকরা স্থানীয় দাসনগর থানার পুলিশকর্মীদের সঙ্গে নিয়ে বেলা ৩.৩০ নাগাদ এই গমকল দুটিতে হানা দেয়। গমকল গুলির মালিক কৃষ্ণ দাস ও মিলন দাস এর গোডাউন থেকে যথাক্রমে ৪৮৫ কেজি ও ৯৪৫ কেজি চাল বাজেয়াপ্ত করা হয়।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই এরা সাধারণ মানুষ এর কাছ থেকে রেশনের চাল কিনছিলেন। যে চাল রেশনে সরবরাহ করতে সরকার কেজি প্রতি প্রায় ৩৫ টাকা ভর্তুকি দেয়, সেই চাল গ্রাহকদের কাছ থেকে ১০-১২ টাকা কেজি দরে কিনে চড়া দামে খোলাবাজারে বিক্রি করে দিতেন এই কালোবাজারিরা।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, প্রায় প্রতিদিন ই গাড়ি ভর্তি চাল এরা বিভিন্ন জায়গায় পাচার করতেন। এমনকি এনফোর্সমেন্ট দপ্তরের আধিকারিকরা যখন এদের দোকানে অভিযানে আসেন, ঠিক সেই সময় গাড়ি ভর্তি রেশনে বিলি হওয়া চাল পাচার করতে গিয়ে এরা হাতেনাতে ধরা পড়ে যায়। প্রায় ৩ ঘণ্টা দরে চলা এই অভিযানের পর এই ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+