রেশনের মাথায় রয়েছে গলদ! উপায় বের করে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানালেন রাহুল

Rahul Sinha on Rationing system in West Bengal, Rahul Sinha on Mamata Banerjee Govt, Rahul Sinha on Food Minister Jyotipriyo Mallick, পশ্চিমবঙ্গে রেশন ব্যবস্থা নিয়ে রাহুল সিনহা, মমতা বন্দ্যোপাধ্যায়ে

রেশনের মাথায় কয়েছে গলদ। এদিন এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। বেশ কিছু রেশন ডিলারকে জরিমান করা নিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, সচিব পরিবর্তন করে, ডিলারদের জরিমানা করে পরিস্থিতির পরিবর্তন হবে না।

 রেশন ডিলারকে জরিমানা করা নিয়ে প্রশ্ন

রেশন ডিলারকে জরিমানা করা নিয়ে প্রশ্ন

বর্তমান পরিস্থিতিতে অনিয়মের অভিযোগে রাজ্যের বেশ কিছু রেশন ডিলারকে জরিমানা করেছে খাদ্য দফতর। বিজেপি নেতা রাহুল সিনহার প্রশ্ন, জরিমানার টাকা তো যাবে, সরকারের কোষাগারে। কিন্তু যেসব মানুষগুলো রেশন থেকে বঞ্চিত হল, তাদের কী হবে। রাহুল সিনহা দাবি তোলেন যেসব এলাকার ডিলারদের জরিমানা করা হয়েছে, সেই জরিমানার টাকা এলাকার মানুষদের দিতে হবে।

তৃণমূলকে বিদ্ধ করে প্রশ্ন

তৃণমূলকে বিদ্ধ করে প্রশ্ন

রাহুল সিনহার প্রশ্ন রেশন ডিলাররা কাদের জন্য সাজা পাচ্ছে। যেসব তৃণমূল নেতারা জোর করে রেশন ডিলারদের কাছ চাল, গম তুলে নিয়েছে, তাদের কী সাজা হবে, প্রশ্ন করেছেন তিনি।

অব্যবস্থায় দায়ী জ্যোতিপ্রিয় মল্লিক

অব্যবস্থায় দায়ী জ্যোতিপ্রিয় মল্লিক

বিজেপি নেতা রাহুল সিনহার সিনহার অভিযোগ রাজ্য জুড়ে রেশনে অব্যবস্থার জন্য দায়ী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, রেশন ডিলারকে জরিমানা করলেই শুধু হবে না, এই অসাধু ও অব্যবস্থার জন্য দায়ী, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে অবিলম্বে সরানোর দাবি তিনি তুলেছেন। তিনি বলেন, বিজেপি মনে করে কিছু তৃণমূল নেতা রেশন ডিলারদের থেকে জোর করে চাল, গম তুলে নেওয়ার কারণেই অব্যবস্থা বেশি করে দেখা দিয়েছে। সঙ্গে রয়েছেন অসাধু ডিলাররা। যে নেতারা এই ব্যবস্থা করল, সেই নেতাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, প্রশ্ন তুলেছেন রাহুল সিনহা।

রেশনের মাথায় রয়েছে গলদ

রেশনের মাথায় রয়েছে গলদ

রাহুল সিনহা কটাক্ষ করে বলেন, রেশনের মাথায় রয়েছে গলদ। সেই কারণে মাথা যতক্ষণ না সরবে, ততক্ষণ পর্যন্ত এই ব্যবস্থায় কোনও সুব্যবস্থা আসার সম্ভাবনা নেই। তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থে এখনও ভাবুন, আর খাদ্যমন্ত্রীকে পদ থেকে অপসারণ করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+