বিজেপির মেগা ইভেন্টে বেপাত্তা রাহুল সিনহা, রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা

বিজেপির মেগা ইভেন্টে বেপাত্তা রাহুল সিনহা, রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা

তাবর প্রথম সারির নেতারা সামিল হয়েছিলেন বিজেপির নবান্ন অভিযানে। দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, রাজু বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়। এমনকী নবান্ন অভিযানে সামিল হতে শহরে উড়ে এসেছিলেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। ধুন্ধুমার কাণ্ড ঘটিয়ে নবান্ন অভিযান করলেন বিজেপি নেতারা । কিন্তু কোথাও একবারের জন্য দেখা গেল না রাহুল সিনহাকে। সারাদিন কোথায় ছিলেন তিনি। এই নিয়ে বাড়ছে জল্পনা।

অনুপস্থিত রাহুল সিনহা

অনুপস্থিত রাহুল সিনহা

অমিত শাহের কলকাতা সফরের আগে বিজেপির সবচেয়ে বড় ইভেন্ট নবান্ন অভিযান। তাতে দিল্লি থেকে নেতারা এসে সামিল হয়েছিলেন এই নবান্ন অভিযানে। একুশের ভোটের আগে প্রথম বড় রাজনৈতিক কর্মসূচি বিজেপির। বিজেপির যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্যও ছিলেন মিছিলের প্রথম সারিতে। ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, সৌমিত্র খাঁ, রাজু বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ। লকেট চট্টোপাধ্যায়রা। কিন্তু কোথাও একবারের জন্য দেখা যায়নি রাহুল সিনহাকে।

সারাদিন কোথায় রাহুল

সারাদিন কোথায় রাহুল

বিজেপির নবান্ন অভিযানে দিন ভর ধুন্ধুমার হয়েছে শহরে। পুলিসের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল, জলকামান ছোড়ে পুলিস। এই সবই তিনি নজরে রেখেছিলেন। নিজের বাড়িতেই ছিলেন রাহুল। বাড়ি থেকেই টিভির পর্দায় চোখ রেখেছিলেন রাহুল। কিন্তু একটি বারের জন্যও এই নিয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি তাঁকে।

রাহুলের অনুপস্থিতিতে জল্পনা

রাহুলের অনুপস্থিতিতে জল্পনা

বিজেপির নবান্ন অভিযানে রাহুল সিনহার অনুপস্থিতিতে জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে। দিল্লিতে অমিত শাহের সঙ্গে বঙ্গ বিজেপির বৈঠকের সময় থেকেই দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। দিল্লিতে গেলেও ফিরে এসে তাঁকে তেমন কোনও গুরুত্বপূর্ণ কাজে দেখা যায়নি। মুকুল রায়দের ক্ষমতা বৃদ্ধির কারণেই রাহুলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। মুকুলের ক্ষমতায়ন নিয়ে রাহুল ঘনিষ্ঠ মহলে অসন্তোষ প্রকাশ করেছিলেন সূত্রের খবর।

তাহলে কোন পথে রাহুল

তাহলে কোন পথে রাহুল

দুর্গাপুজোর আগে শহরে আসছেন অমিত শাহ। সূত্রের খবর এই সময় তিনি বঙ্গ বিজেপির অন্দরের দ্বন্দ্ব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি।। রাহুল সহ একাধিক নেতার বিক্ষুব্ধ হয়ে উঠেছেন সে খবর কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গিয়েছে। তার আগে রাহুল কোনও পদক্ষেপ করেন কিনা সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+