ফের মমতাকে নিয়ে 'বিতর্কিত' মন্তব্য! কারণ জানালেন রাহুল সিনহা

ফের বিতর্কিত মন্তব্য রাজ্যের বিজেপি নেতা রাহুল সিনহার। এদিন তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন বিজেপির ভয়ে আল্লার নাম ছেড়ে এখন ভগবানের নাম করতে হচ্ছে।

ফের বিতর্কিত মন্তব্য রাজ্যের বিজেপি নেতা রাহুল সিনহার। এদিন তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন বিজেপির ভয়ে আল্লার নাম ছেড়ে এখন ভগবানের নাম করতে হচ্ছে। এই সরকারের বিদায় দরকার। একইসঙ্গে তিনি বলেন, যে সব মুসলিম ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচে পাকিস্তানের হয়ে বাজি ফাটায়, মিষ্টি বিতরণ করে, তাদের লাথি মেরে দেশছাড়া করবেন।

'মমতা বন্দ্যোপাধ্যায় আল্লার নাম নিচ্ছেন না'

'মমতা বন্দ্যোপাধ্যায় আল্লার নাম নিচ্ছেন না'

রাহুল সিনহা মালদহের সমাবেশস্থল থেকে বলেন মমতা মমতার লোক, তিনি আর কারও লোক নন। মুসলিম ভাইদের উদ্দেশ্য করে তিনি বলেন আজ চাপে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখে আল্লার নাম নিচ্ছেন না। বোরখাও পড়ছেন না। একইসঙ্গে তাঁর আহ্বান, পশ্চিমবঙ্গকে আবার যারা পাকিস্তান, বাংলাদেশ করতে চান, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন, যারা এটা চান না তাঁরা বিজেপির সঙ্গে আসুন।

রাহুল সিনহা বলেন, সমাবেশে জনসাধারণকে উদ্দেশ্য করে তিনি বলেন, আজ যদি আপনারা বিজেপির ওপর বিশ্বাস রাখতে না পারেন, তার(রাহুল সিনহা) কথার ওপর বিশ্বাস রাখতে না পারেন, তাহলে যেদিন খেয়াল পড়বে সেদিন মা-বোনেদের নিয়ে বাইরে বেরতে পারবেন না।

ভারত বিদ্বেষী মুসলিমদের লাথি মেরে...

ভারত বিদ্বেষী মুসলিমদের লাথি মেরে...

রাহুল সিনহা বলেন, তারা মুসলিম বিরোধী নন, তারা চান হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে নিজেদের ভারতীয় বলে মনে করুক মুসলিমরা। আর যে সব মুসলিম ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচে পাকিস্তানের হয়ে বাজি ফাটায়, মিষ্টি বিতরণ করে, তাদের লাথি মেরে দেশছাড়া করবেন। ভারতে বাস করতে হলে নিজেদের
আগে ভারতীয় বলে মনে করতে হবে। মন্তব্য করেছেন তিনি।

মমতার আসন টলমল করতে আহ্বান

মমতার আসন টলমল করতে আহ্বান

রাহুল সিনহা অমিত শাহের নাম করে বলেন, অমিত শাহ আজ স্বচ্ছ বাংলার আওয়াজ তুলেছেন। তাতে সমর্থন দিন এবং এমন কিছু করুন, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর আসন টলমল হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+