মুকল ইন রাহুল আউট! একুশের নির্বাচনের আগে বাংলায় এ কেমন খেলা বিজেপির

মুকুল রায়ের পদপ্রাপ্তির দিনে বিজেপির কমিটি থেকে বাদ পড়লেন রাহুল সিনহা। বিজেপিতে যোগ দেওয়ার প্রায় তিন বছর পর মুকুল রায়ের গুরুত্ব বাড়ানো হল ২০২১-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে।

মুকুল রায়ের পদপ্রাপ্তির দিনে বিজেপির কমিটি থেকে বাদ পড়লেন রাহুল সিনহা। বিজেপিতে যোগ দেওয়ার প্রায় তিন বছর পর মুকুল রায়ের গুরুত্ব বাড়ানো হল ২০২১-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে। কিন্তু রাহুল সিনহা কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে বাদ পড়ায় নতুন করে তাঁকে নিয়ে উদ্বেগ শুরু হল বঙ্গ বিজেপিতে।

কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা বাদ

কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা বাদ

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে যখন বিশেষ গুরুত্ব দিয়ে মুকুল রায়-সহ তিনজনকে পদ দেওয়া হল, তখন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহাকে কেন বাদ পড়তে হল, তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। তবে কি সম্প্রতি তথাগত রায়ের সমর্থনে মুখ খোলাই কাল হল রাহুলের?

রাহুলের জায়গায় মুকুল-ঘনিষ্ঠ অনুপম হাজরা!

রাহুলের জায়গায় মুকুল-ঘনিষ্ঠ অনুপম হাজরা!

শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দলের কেন্দ্রীয় কমিটিতে রদবদল করেন। নতুন তালিকা প্রকাশের পর দেখা যায় সেই তালিকায় নাম নেই রাহুল সিনহার। কেন্দ্রীয় কমিটির সম্পাদক পদ থেকে তাঁকে ছেঁটে ফেলা হয়েছে। তার জায়গায় বাংলা থেকে ঢুকেছে মুকুল-ঘনিষ্ঠ অনুপম হাজরার নাম।

যে তিনজন এলেন বিজেপির কেন্দ্রীয় কমিটিতে

যে তিনজন এলেন বিজেপির কেন্দ্রীয় কমিটিতে

এছাড়া মুকুল রায়কে কেন্দ্রীয় সহ-সভাপতি করা হয়েছে বিজেপির। এতদিন অপেক্ষা করার পর বড় পদই পেয়েছেন তিনি। তিনি তৃণমূলেও এই পদে ছিলেন বিজেপিতে যোগ দেওয়ার আগে। অনুপমকে কেন্দ্রীয় বিজেপির সম্পাদক করা হয়েছে আর রাজু সিং বিস্তকে করা হয়েছে বিজেপির জাতীয় মুখপাত্র।

কেন রাহুল সিনহার ডানা ছাঁটা হল?

কেন রাহুল সিনহার ডানা ছাঁটা হল?

কিন্তু প্রশ্ন উঠেছে রাহুল সিনহাকে নিয়ে। যদি বাংলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েই থাকে ২০২১-এর নির্বাচনকে লক্ষ্য করে, তাহলে রাহুল সিনহার ডানা ছাঁটা হল কেন। তাঁকে কেন সরিয়ে দেওয়া হল কেন্দ্রীয় পদ থেকে? রাজনৈতিক মহলে তা নিয়ে চর্চা চলছে। রাহুলের গুরুত্ব হ্রাসের পিছনে তাঁর সাম্র্সতিক ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

 তথাগত রায়কে সমর্থনই কাল হল রাহুলের!

তথাগত রায়কে সমর্থনই কাল হল রাহুলের!

সম্প্রতি রাহুল সিনহা খুল্লামখুল্লা সমর্থন জানিয়ে বসেছিলেন তথাগত রায়কে। তথাগত রায় টুইট করে বাংলার মুখ্যমন্ত্রী মুখ হতে চেয়েছিলেন। তখন পূর্ণ সমর্থন জানিয়েছিলেন রাহুল সিনহা। তারপর মেঘালয়ের রাজ্যপালের পদ ছেড়ে বাংলার ফিরে আসতেই বমানবন্দরে তথাগত রায়কে সাদর সম্ভাষণ জানাতে হাজির হয়েছিলেন রাহুল অনুগামীরা। তাতেই কেন্দ্রীয় বিজেপি ক্ষণ্ণ বলে মনে করা হচ্ছে।

বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে মুকুল রায়কে

বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে মুকুল রায়কে

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ২০২১-এ আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিকে চেয়েই এই রদবদলে গুরুত্ব দেওয়া হয়েছে বিজেপির বঙ্গ নেতৃত্বকে। বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে মুকুল রায়কে। এতদিন মুকুল রায় বিনা পদে কাজ করে গিয়েছেন বিজেপিতে। তাই তাঁকে যোগ্য সম্মান দেওয়া হয়েছে। তিনি কেন্দ্রীয় পদ পেয়েছেন। তাঁর অনুগামী অনুপম হাজরাও কেন্দ্রীয় পদ পেয়েছেন। তিনি হয়েছেন কেন্দ্রীয় সম্পাদক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+