মমতাকে আজব মুখ্যমন্ত্রী বলে ভাগাড়-কাণ্ডে কটাক্ষ রাহুলের, কী বললেন তিনি

ভাগাড়-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। তিনি বলেন, আমরা এক আজব মুখ্যমন্ত্রীর রাজ্যে বাস করছি।

ভাগাড়-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। তিনি বলেন, আমরা এক আজব মুখ্যমন্ত্রীর রাজ্যে বাস করছি। এই আজব মুখ্যমন্ত্রী কবে না বলেন, ভাগাড়ও একটা শিল্প। এখন রাজ্যের নানা জায়গা থেকে শুধু ভাগাড় বের হচ্ছে। এই পরিস্থিতিতে দিদিভাই পচা ভাগাড়কেই শিল্প করে দিতে পারেন বলে তাঁর আশঙ্কা।

রাহুল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে শকুনের খাবার খাওয়ানো হচ্ছে মানুষকে। দেখবেন কবে আমাদের মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে না বলেন, ভাগাড়ও একটা শিল্প। সেইসঙ্গে রাহুল সিনহা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন পঞ্চায়েতের মনোনয়ন প্রসঙ্গে। হুগলির সিঙ্গুরের একটি সভা থেকে তৃণমূল কংগ্রেসকে তোপ দাগেন তিনি।

মমতাকে আজব মুখ্যমন্ত্রী বলে ভাগাড়-কাণ্ডে কটাক্ষ রাহুলের

বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা মুখ্যমন্ত্রীকে খোঁচাও দেন, এ রাজ্যে আগেও দেখা গিয়েছে এই প্রার্থী দিতে না দেওয়ার রাজনীতি। বিরোধীদের ভোটে দাঁড়াতে দেওয়া হয়নি জোর করে। তার কারণ, সিপিএম এর শুরু করেছিল। সিপিএম যাঁদের দিয়ে এই কাজ করত, তাঁরাই এখন তৃণমূলে ভিড়েছেন।

রাহুলের কথায়, দিদি কোনও নতুন গুন্ডা তৈরি করেননি। এক সময় সিপিএমের হয়ে ভোট-লুঠেরারাই তৃণমূলে সম্পদ। তৃণমূলের পঞ্চায়েতের সেই লুঠের টাকায় কেনা সম্পত্তি নিলাম করে তা মানুষকে ফিরিয়ে দেওয়া হবে বলে জানান রাহুল সিনহা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+