কোন দলে গেলে সাংসদ পদ থাকবে, অঙ্ক কষছেন অধীর, তোপ দেগে কী বোঝালেন রাহুল

কোথায় গেলে সাংসদ পদ থাকবে, তা নিয়ে এখন অঙ্ক কষতে বসেছেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতিকে তোপ দেগে ফের সবক শেখাতে চাইলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা।

কোথায় গেলে সাংসদ পদ থাকবে, তা নিয়ে এখন অঙ্ক কষতে বসেছেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতিকে তোপ দেগে ফের সবক শেখাতে চাইলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। তিনি বলেন, অধীর চৌধুরী এখন ভাবছেন সিপিএমের সঙ্গে চলা, নাকি বিজেপিতে যাওয়া ঠিক হবে!

‘কোন দলে গেলে সাংসদ পদ থাকবে, অঙ্ক কষছেন অধীর’

মুর্শিদাবাদে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে অধীর চৌধুরীকে প্রকারান্তরে বিজেপিতে আহ্বান জানান রাহুল সিনহা। তিনি আগেও একবার সরাসরি অধীর চৌধুরীকে বিজেপিতে যোগ দেওয়ার বার্তা দিয়েছিলেন। বলেছিলেন, বিজেপিতে না এলে অধীরবাবু রাজনীতির ময়দানে টিকতে পারবেন না। তাই সময় নষ্ট না করে তাঁর উচিত বিজেপিতে যোগ দেওয়া।

তিনি এমনও বলেছিলেন, অধীরবাবু কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলে, নিজের লাভ হবে মুর্শিদাবাদেরও লাভ হবে। এরপরই অধীরবাবু সাংবাদিক বৈঠকে ডেকে রাহুল সিনহার বক্তব্যের কড়া জবাব দিয়েছিলেন। সাফ জানিয়ে দিয়েছিলেন তাঁর অবস্থান। ওইদিন তিনি আরও বলেছিলেন এইসব প্রচার করা হচ্ছে তৃণমূলের তরফে। বিজেপিকে তোল্লাই দিচ্ছে তৃণমূল।

‘কোন দলে গেলে সাংসদ পদ থাকবে, অঙ্ক কষছেন অধীর’

এদিন মুর্শিদাবাদ জেলাশাসকের দফতরের সামনে গণতন্ত্র বাঁচাও কর্মসূচিতে অংশ নিয়ে রাহুল সিনহা হলেন, মুর্শিদাবাদে কংগ্রেসের আর কিছু নেই। এখানে অধীরবাবুর সঙ্গীরা তৃণমূলের পায়ে মাথা ঠুকছে। উনিও কি তাই ভাবছেন? নাকি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার কথা ভাবছেন? তাহলে দরজা খোলা আছে বিজেপিতে। কেননা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার একমাত্র জায়গা হল বিজেপি। আমরা সবাইকে নিয়ে বাংলা বাঁচানোর লড়াই চালাতে চাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+