লকডাউন বৃদ্ধির কথা ঘোষণা করে নাটক করছেন মুখ্যমন্ত্রী! শ্বেতপত্র প্রকাশের দাবি তুলে বিস্ফোরক রাহুল

বুধবার সর্বদলীয় বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্যে লকডাউনের সময় সীমা বৃদ্ধি করা হচ্ছে ৩১ জুলাই পর্যন্ত। যাকে নাটক বলে অভিহিত করেছেন রাজ্য বিজেপির নেতা রাহুল সিনহা।

বুধবার সর্বদলীয় বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্যে লকডাউনের সময় সীমা বৃদ্ধি করা হচ্ছে ৩১ জুলাই পর্যন্ত। যাকে নাটক বলে অভিহিত করেছেন রাজ্য বিজেপির নেতা রাহুল সিনহা। লকডাউন এবং করোনা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিও তুলেছেন তিনি।

রাজ্যে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বুধবার সর্বদলীয় বৈঠকের পর জানিয়েছেন, আপাতত রাজ্যে স্কুল কলেজ বন্ধ ৩১ জুলাই পর্যন্ত। ফলে বেশ কিছু ছাড় দিয়ে আপাতত লকডাউন ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হচ্ছে। সারা দেশেই বাড়ছে করোনার সংক্রমণ। এই লকডাউন করে রাজ্যের সংক্রমণ যদি রোখা যায়, মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। যদিও সর্বদল বৈঠকে বিভিন্ন দল এই লকডাউন নিয়ে বিভিন্ন মত দিয়েছে।

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ রাহুল সিনহার

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ রাহুল সিনহার

রাহুল সিনহা মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, সারা দেশে যখন লকডাউন চলছিল, তিনি সেই সময় রাজ্যের লকডাউনকে মানেননি। লকডাউনের মধ্যেই মিষ্টির দোকান, চায়ের দোকান সমস্ত খুলে দিয়েছিলেন। আর আজ লকডাউনের নাম করে নাটক করছেন। মানুষের চোখে ধুলো দিচ্ছেন।

লকডাউনের সময় সংক্রমণকে লুকিয়েছেন

লকডাউনের সময় সংক্রমণকে লুকিয়েছেন

রাহুল সিনহার আরও অভিযোগ লকডাউনের সময় সংক্রমণকে লুকিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঠিকভাবে স্যাম্পেল টেস্ট হয়নি, মৃতদেহ পাচার করেছেন। যেখানে সেখানে মৃতগেহ পোড়ানো হয়েছে, কবর দেওয়া হয়েছে। অভিযোগ করেছেন এই বিজেপি নেতা।

রাজ্যে কয়েকগুন বেশি সংক্রমণ

রাজ্যে কয়েকগুন বেশি সংক্রমণ

রাহুল সিনহার অভিযোগ পশ্চিমবঙ্গে সংক্রমণের যে সংখ্যার কথা বলা হচ্ছে, তার থেকে কয়েকগুন বেশি সংক্রমণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তিনি বলেন, লকডাউনের মধ্যেই বাস চালু করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বেসরকারি বাস ভাড়া বৃদ্ধি নিয়ে কোনও সিদ্ধান্ত তিনি নেননি। রাহুল সিনহার প্রশ্ন লকডাউন যখন তোলা হল, তখন বাসভাড়া বৃদ্ধির কথা বিবেচনা করা হল না কেন।

শ্বেতপত্র প্রকাশের দাবি

শ্বেতপত্র প্রকাশের দাবি

রাহুল সিনহার দাবি নতুন করে লকডাউনে যাওয়ার আগে, শ্বেতপত্র প্রকাশ করতে হবে রাজ্য সরকারকে। দেশে যেসময় থেকে লকডাউন শুরু হয়েছে, সেই সময় থেকে করোনা ভাইরাস এবং লকডাউন নিয়ে শ্বেতপত্র প্রকাশ করার দাবি তুলেছেন তিনি। কিসের ভিত্তিতে লকডাউন বৃদ্ধি করা হচ্ছে, তার কারণও সুষ্পষ্টভাবে জানানোর দাবি তুলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+