‘তৃণমূলের বিনাশের শেষ লগ্ন উপস্থিত, নিজেরাই নিজেদের মারছে শেষের লড়াইয়ে’
দক্ষিণ ২৪ পরগনার বজবজে দলীয় অফিসের মধ্যে কাউন্সিলর মিঠুন টিকাদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। তার পাল্টা দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা একহাত নিলেন।
দক্ষিণ ২৪ পরগনার বজবজে দলীয় অফিসের মধ্যে কাউন্সিলর মিঠুন টিকাদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। তার পাল্চা দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা সাফ জানালেন, যে এসব বলছেন, হয়তেই সেই এই কাজ করেছে। নিজেরা মারামারি করে মরছে। তৃণমূল বিনাশের শেষ লগ্ন চলে এসেছে এবার।

রাহুল সিনহা বলেন, তৃণমূল নিজেরা মারামারি করছে, আর পরের ঘাড়ে দোষ চাপাচ্ছে। বজবজ গুলাকাণ্ডে যে নাম সামনে এসেছে, তার সঙ্গে বিজেপির যোগসূত্র থাকার সম্ভাবনা ক্ষীণ। আসলে এটা তৃণমূলের ঘরোয়া লড়াই। ভাগ বাটোয়ারার লড়াই। টাকা-পয়সার লড়াই। আর শেষ লড়াই। নিজেরা নিজেদের মারছে। এটাই প্রমাণ করছে বিনাশ আর বেশি দূরে নয়।
এদিন বজবজদে পার্টি অফিসের মধ্যে দুই দুষ্কৃতী ঢুকে গুলি চালায়। তারপর পালানোর চেষ্টা করলে বোমাও ছোড়ে। তারপর দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই ঘটনাতেই তৃণমূল-বিজেপির চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল বলছে এই ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি। বিজেপি বলছে, এসব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
পুলিশ এই ঘটনার তদন্তে নেমে জানতে পারে, মিঠুনের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ছিল। দুর্গাপুজোর বিসর্জনের সময় একটি ঘটনাকে কেন্দ্র করে মিঠুনের নাম গুলি-কাণ্ডে জড়ায়। তারপর মিঠুন নিজে গুলিবিদ্ধ হলেন। উল্লেখ্য, মিঠুন এদিন অভিষেকের জনসভা থেকে ফেরার পরই এই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ক্যাস ও কামালের খোঁজ চলছে। এর মধ্যে পুরনো কোনও শত্রুতা রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications