রাজ্যে এখন হীরক রাজার বোনের রাজত্ব! নতুন পরিচয় পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সিপিএমের মতো বিজেপিও মমতাকে হিটলার হিসেবেই দেখতে শুরু করেছিল। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন পরিচয় দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

এতদিন সিপিএম নেতারা বাংলার মুখ্যমন্ত্রীকে লেডি হিটলার আখ্যা দিয়েছিলেন। মাঝেমধ্যেই মমতার বিরুদ্ধে বাংলার হিটলার বলে সরব হতেন বামপন্থী নেতারা। তাদের দেখাদেখি বিজেপিও মমতাকে হিটলার হিসেবেই দেখতে শুরু করেছিল। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন পরিচয় দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

মমতা হলেন হীরক রাজার বোন

রাহুল সিনহা এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই তাঁকে হীরক রাজার বোন নামে আখ্যায়িত করেন। রাহুল সিনহা বলেন, পশ্চিমবঙ্গে কৃষকের রক্ত চুষছেন হীরক রাজার বোন। এ বাংলা যেন হীরক রাজার দেশ হয়ে বসেছে। আর রাজত্ব করছে হীরক রাজার বোন।

রবিবার উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় বিজেপির গ্রামীণ মণ্ডলের উদ্যোগে বারাকপুরে কিষাণ মোর্চার সভায় রাহুল সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে হীরক রাজার বোন কটাক্ষে বিদ্ধ করেন। তিনি বলেন, আমি জনসংযোগ যাত্রায় প্রবাদপ্রতীম গায়ক অমল পালের বাড়ি গিয়েছিলাম। তাঁর রচিত গান নিয়ে কথা হচ্ছিল।

মমতা হলেন হীরক রাজার বোন! মুখ্যমন্ত্রীর নতুন পরিচয়

তিনি বলেন, তাঁর গান আজও কত প্রাসঙ্গিক। তিনি লিখেছিলেন কত রঙ্গ দেখি দুনিয়ায়। হীরক রাজার দেশে ছবির জন্য এই গান লেখা হয়েছিল। এখন আমাদের রাজ্যে হীরক রাজার বোন আছে। হীরক রাজার মতোই বাংলার কৃষকদের রক্ত চুষছেন। পুরুলিয়ায় দুই বিজেপি কর্মীর খুনকেও আত্মহত্যা বলে চালিয়ে দিল। এর বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+