মমতার সরকার টাকা নেওয়ার! লকডাউনের বিরোধিতা করায় কঠোর ব্যবস্থার দাবি তুলে জল্পনা বাড়ালেন রাহুল
আনলক ফোরের কেন্দ্রীয় নির্দেশনামাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে রাজ্য সরকার। নিজের মতো করে লকডাউন তারা সিদ্ধান্ত ঘোষণা করেছে এমনটাই অভিযোগ বিজেপি নেতা রাহুল সিনহার। ৭, ১১ ও ১২ সেপ্টেম্বরের লকডাউন বহাল রা
আনলক ফোরের কেন্দ্রীয় নির্দেশনামাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে রাজ্য সরকার। নিজের মতো করে লকডাউন তারা সিদ্ধান্ত ঘোষণা করেছে এমনটাই অভিযোগ বিজেপি নেতা রাহুল সিনহার। ৭, ১১ ও ১২ সেপ্টেম্বরের লকডাউন বহাল রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন রাহুল সিনহা।

রাজ্যের সিদ্ধান্তে ক্ষোভ রাহুল সিনহার
লকডাউন নিয়ে কেন্দ্র ও রাজ্যের সিদ্ধান্তে তফাত। কেন্দ্র আনলক ফোরের নির্দেশিকায় জানিয়ে দিয়েছে, রাজ্যগুলি নিজেদের ইচ্ছা মতো করে কন্টেইনমেন্ট জোনের বাইরে লকডাউন করতে পারবে না। করতে হলে কেন্দ্রের থেকে আগাম অনুমতি নিতে হবে। রাজ্য সরকার সোমবার জানিয়েছে পূর্বের সিদ্ধান্ত মতো ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর সম্পূর্ণ লকডাউন করা হবে। এর জন্য কেন্দ্রের অনুমতি চাওয়ার কথাও জানানো হয়েছে রাজ্যের তরফে। যা নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। এই সিদ্ধান্তকে কুরুচিকর, সংবিধান বহির্ভূত এবং যুক্ত রাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রে বিপজ্জনক পদক্ষেপ বলে মনে করেন তিনি।

জিএসটির সঙ্গে তুলনা
কটাক্ষ করে রাহুল সিনহা বলেন, কেন্দ্র যদি জিএসটি নিয়ে টাকা কম দেয়, তাহলে রাজ্য সরকার গলা ফাটাতে শুরু করে, আর কেন্দ্রের কোনও নির্দেশ রাজ্য সরকার মানবে না, তা হতে পারে না বলেও মন্তব্য করেন রাহুল সিনহা।

এই সরকার শুধু টাকা নেওয়ার সরকার
কেন্দ্রের নির্দেশিকা সত্ত্বেও লকডাউন ঘোষণা করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে টাকা নেওয়ার সরকার বলে আক্রমণ করেন রাহুল সিনহা। সংবিধান ও সংসদের প্রতি এই সরকারের কোনও দায়বদ্ধতা নেই বলেও মন্তব্য করেন তিনি। তাই এই সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তিনি।

লকডাউন নিয়ে আক্রমণ দিলীপ ঘোষেরও
রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ জেইই এবং নিট পরীক্ষা বানচাল করার জন্য রাজ্যের লকডাউনের সিদ্ধান্ত। পরীক্ষা বানচাল করতে তৃণমূল রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications