কালীঘাটের সৃষ্টি কালীঘাটেই শেষ হত! বিজেপি ঔরসে জন্ম তৃণমূলের, ব্যাখ্যা করলেন রাহুল
বিজেপির ঔরসে তৃণমূল কংগ্রেসের জন্ম। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।
বিজেপির ঔরসে তৃণমূল কংগ্রেসের জন্ম। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে বিজেপির যেসব নেতার অবদান রয়েছে, তাঁদের নামও উল্লেখ করেন রাহুল সিনহা। ভোটাভুটিতে অনুপস্থিত থাকা আট তৃণমূল সাংসদদের বিরুদ্ধে এখনও কেন ব্যবস্থা নেওয়া হল না, তা নিয়েও প্রশ্ন তোলেন রাহুল সিনহা।

ভোটাভুটিতে গায়েব তৃণমূল সাংসদদের নিয়ে প্রশ্ন
লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ভোটাভুটির সময় অনুপস্থিত ছিলেন আট তৃণমূল সাংসদ। এই সাংসদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কি কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে। তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল। মমতা বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেছেন রাহুল।

কংগ্রেস তাড়িয়েছিল, সিপিএম পিটিয়েছিল
রাহুল সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন, কংগ্রেস তো আপনাকে তাড়িয়ে দিয়েছিল, আর সিপিএম তো পিটিয়েছিল। ঘরে ঢুকিয়ে দিয়েছিল।

অটল, আডবাণীর সহযোগিতা
অটলবিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আডবাণী না থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়া হত না। বলেছেন রাহুল সিনহা। তৃণমূল কংগ্রেসের সৃষ্টি হত না। কালীঘাটের সৃষ্টি কালীঘাটেই শেষ হয়ে যেত।

তৃণমূলকে প্রশ্ন রাহুলের
মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সমাবেশে বারবার বলছেন, বিজেপির জন্ম হয়েছে ১৯৮০ সালে। এসম্পর্কে রাহুল সিনহার প্রশ্ন, আপনার পার্টি কত সালে জন্মেছে।

তৃণমূলকে জন্ম দিয়েছে বিজেপি
রাহুল সিনহার প্রশ্ন, বিজেপি না থাকলে কি আপনার পার্টি জন্মগ্রহণ করত। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রাহুল সিনহা বলেন, আপনার পার্টিকে জন্মদাতার কাজ বিজেপি করেছে, বলেছন রাহুল সিনহা। তিনি বলেন, শুনতে খারাপ লাগলেও, বিজেপির ঔরসে তৃণমূল কংগ্রেসের জন্ম।












Click it and Unblock the Notifications