মমতা হিন্দু শরণার্থীদের বিরোধী, তৃণমূল কংগ্রেস অসাংবিধানিক, আক্রমণ বঙ্গ নেতা রাহুল সিনহার

গতকালই রাজ্য বিধানসভায় পাস হয়ে গিয়েছে সিএএ বিরোধী প্রস্তাব।

গতকালই রাজ্য বিধানসভায় পাস হয়ে গিয়েছে সিএএ বিরোধী প্রস্তাব। তাতেই বেজায় চটেছে বঙ্গ বিজেপি। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু শরণার্থীদের বিরোধী।

মমতাকে আক্রমণ

মমতাকে আক্রমণ

সিএএ বিরোধী প্রস্তাব বিধানসভায় পেশ হতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন বিজেপি বিধায়করা। তারা শোরগোল শুরু করে দেন। কিন্তু অধিকাংশ বিরোধী দলের বিধায়করাই এই প্রস্তাবকে সমর্থন জানানোয় সেটি পাস হয়ে যায়। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু শরণার্থীদের বিরোধী বলে আক্রমণ করেছেন রাহুল সিনহা। সেকারণেই মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাস করিয়েছেন বলে অভিযোগ করেছেন রাহুল।

অসাংবিধানিক তৃণমূল

অসাংবিধানিক তৃণমূল

সিএএ বিরোধী প্রস্তাব রাজ্য বিধানসভায় পাস করানোয় তৃণমূল কংগ্রেসকে আসাংবিধানিক বলে আক্রমণ করেছেন বিজেপি নেতা রাহুল সিননা। তিনি অভিযোগ করেছেন সিএএ সংসদের দুই কক্ষেই অনুমোদন পাওয়ার পর মমতা এই আইন কার্যকর করতে বাধ্য। এনপিআর কার্যকর হলে বেকরত্ব সম্পর্কে আসল সত্যিটা প্রকাশ্যে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটা চান না বলেই এনপিআরের বিরোধিতা করছেন। মমতা দেশের উন্নয়ন চান না বলে কটাক্ষ করেছেন রাহুল।

পশ্চিমবঙ্গে পাস সিএএ বিরোধী প্রস্তাব

পশ্চিমবঙ্গে পাস সিএএ বিরোধী প্রস্তাব

এই নিয়ে চতুর্থ রাজ্য পশ্চিমবঙ্গ যে সিএএ বিরোধী প্রস্তাব পাস করাল। এর আগে কেরল, পাঞ্জাব, রাজস্থান সিএএ বিরোধী প্রস্তাব পাস করিয়েছে। তেলঙ্গানাও সিএএ বিরোধী প্রস্তাব পাস করাতে চলেছে বলে সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+