Bharat Jodo Nyay Yatra: কান্দিতে আটকে রাহুল গান্ধীর কনভয়! হাতজোড় করে বার্তা অধীরের
Bharat Jodo Nyay Yatra: বৃহস্পতিবার রাত থেকে মুর্শিদাবাদের কান্দিতে আটকে রাহুল গান্ধীর কনভয়। বীরভুমের পর মুর্শিদাবাদেও ভারত জোড়ো ন্যায় যাত্রায় মিলল না অনুমতি। মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে প্রশাসনের তরফে এই যাত্রায় কার্যত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এই অবস্থায় অধীর গড় কান্দিতেই আটকে রয়েছেন কংগ্রেস সাংসদ (Rahul Gandhi)। যদিও ইতিমধ্যে প্রদেশ সভাপতি অধীর চৌধুরী স্থানীয় প্রশাসনের তরফে যোগাযোগ করেছেন। কিন্তু কোনও সবুজ সঙ্কেত এখনও পাওয়া যায়নি বলেই দাবি।

ফলে বাংলা থেকে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Nyay Yatra) শুরু হওয়া ঘিরে তৈরি হয়েছে জটিলতা। এই প্রসঙ্গে অধীর চৌধুরী জানান, মাধ্যমিক পরীক্ষা সকাল ১০ টা থেকে শুরু। তার আগে যাত্রা বের হয়নি। ফলে পরীক্ষার্থীদের সমস্যা হওয়ার কোনও কারণ নয়।
এমনকি আমি প্রশাসনকে আশ্বস্ত করেছি, কংগ্রেসের জন্যে পরীক্ষার্থী কোনও সমস্যা হবে না। কিন্তু এরপরেও রোড-শো'য়ের অনুমতি দেওয়া হচ্ছে না। এই অবস্থায় হাতজোড় করে প্রশাসনের কাছে অনুমতি দেওয়ার আর্জি প্রদেশ সভাপতির।
তাঁর কথায়, মনে হলে আমাকে কয়েক বছর জেলে রেখে দিন। কিন্তু বাংলা থেকে নিরাপদে রাহুল গান্ধীকে ঝাড়খণ্ডে পৌঁছে দেওয়াই মুল লক্ষ্য বলেও দাবি বহরমপুরের সাংসদের। অন্যদিকে বীরভুম প্রশাসনের তরফেও রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার অনুমতি দেয়নি প্রশাসন।
বৃহস্পতিবার রাতেই এই বিষয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয় বীরভূম জেলা প্রশাসনের তরফে। পুলিশ সুপারের দফতরের তরফে এক বার্তায় জানানো হয়েছে, রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র জন্য আবেদন করা হয়েছিল।
কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য সেই আবেদন বাতিল করা হয়েছে। ফলে কোনও ভাবে সেখানেও রোড শো কিংবা সভা (Bharat Jodo Nyay Yatra) করতে পারবেন না সোনিয়া পুত্র। সফরসূচি অনুযায়ী, মুর্শিদাবাদের খড়গ্রাম, আওগ্রাম, এড়োয়ালি, পারুলিয়া হয়ে বীরভূমে পৌঁছানোর কথা ছিল রাহুল গান্ধীর।
মনসুবা মোড় ও বগটুই মোড়েও রাহুল গান্ধীর (Bharat Jodo Nyay Yatra) পৌঁছানোর কথা ছিল। সেখানে সভা করারও কথা ছিল।কিন্ত অনুমতি না পাওয়ায় সমস্ত সূচি বদল করা হয়েছে। তবে বাংলা থেকে কোন পথে রাহুল গান্ধী ঝাড়খণ্ড পৌঁছবেন সেদিকেই নজর সবার। কারন রাহুল গান্ধীর কনভয়ে থাকা গাড়ির সংখ্যাও প্রশাসন কমাতে বলেছে বলে দাবি প্রদেশ নেতৃত্বের।












Click it and Unblock the Notifications